
বর্তমানে স্টার জলসার ‘পরশুরাম’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা। ছোটপর্দার হাত ধরে এক সময় নিজের ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে সিনেমা-সিরিজের জনপ্রিয় মুখ তিনি। পরশুরাম ধারাবাহিকের হাত ধরে আবারও চর্চায় উঠে এসেছেন তিনি। তবে বেশকিছু সময় ধরেই বড়পর্দায় দেখা যাচ্ছে না তাকে। বড়পর্দায় সুযোগ নেই বলেই কি আবার ছোটপর্দায় ফিরলেন তিনি? কেন বড়পর্দায় কাজ করছেন না তৃণা?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বড়পর্দায় অভিনয় না করা নিয়ে তৃণা জানান, ‘আমি বেশ কিছু সিনেমা করেছি। তবে কোথাউ গিয়ে প্রযোজক বা পরিচালকদের মনে হয় আমি ব্যবসা দিতে পারব না। আমার সেই নিয়ে কোনও রাগ বা অভিমান নেই। যখন সময় আসবে নিশ্চয় কাজ করব।’ অভিনেত্রীর মতে, নোদন জগতে টিকে থাকতে হলে বা নিজের অভিনয় ক্ষমতা প্রমাণ করতে হলে কেবল সিনেমা বা বড়পর্দাই একমাত্র মাধ্যম নয়।
নিজের ব্যক্তিগত জীবন আর কাজ কখনোই গুলিয়ে ফেলেননা তিনি। ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতেই পছন্দ করেন তিনি। একসময় হাতে দেড় বছর কাজও ছিল না। তবে সব রকম পরিস্থতি মোকাবিলা করতে জানেন তিনি। কারণ এই জায়গাটা পৌছাতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে তাই ধৈর্য্য় ধরতে তৃণা জানেন।
পড়াশুনোর পর অভিনয় জগতকে পেশা হিসাবে আঁকড়ে ধরেছিলেন তৃণা। অনেকে মনে করে থাকেন নায়ক-নায়িকা মানেই পড়াশুনোর অষ্টরম্ভা। তবে জানেন কি তৃণার শিক্ষাগতা যোগ্যতা? অভিনয়ের জন্য অভিনেত্রী কখনোই পড়াশুনো অবহেলা করেননি। বিজনেস ম্য়ানেজমেন্ট নিয়ে মাস্টার্স করেছেন তিনি। এরপর কর্পোরেট দুনিয়ার মোটা মাইনের হাতছানি এড়িয়ে নিজের শখেই বেছে নিয়েছেন অভিনয় ।
