রাখিবন্ধন থেকে মাধবীলতা’র নায়িকা! রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবে ভাইরাল হওয়া ছবি থেকে অভিনয়, দর্শকের নজর কেড়েছিলেন মেদিনীপুরের শ্রাবণী ভূঁইয়া, ছোটপর্দা থেকে প্রায় হারিয়ে গেলেন, বর্তমানে কি করছেন অভিনেত্রী?

অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া

মনে পড়ে মাধবীলতা ধারাবাহিকের নায়িকা অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়াকে। একসময় পর্দায় দর্শকের বেশ নজর কেড়েছিল এই মেয়েটি। ছোটপর্দায় প্রথম সারির নায়িকাদের মধ্যে প্রায় নাম লিখিয়ে ফেলেছিলেন। কিন্তু বর্তমানে অভিনয় জগতে আর দেখা মেলে না। কোথায় হারিয়ে গেলেন শ্রাবণী?

রাখিবন্ধন’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রেখেছিলেন শ্রাবণী। তারপর ‘কনক কাঁকন’, ‘জীবনসাথী’তে মুখ্য চরিত্রে তাঁর অভিনয় দর্শককে এতটাই নজরে কেড়েছিলেন যে সোজা নায়িকা চরিত্রে সুযোগ মেলে। খুব অল্প সময়ের জন্য হলেও মাধবীলতা ধারাবাহিক বেশ জনপ্রিয়তা পেয়েছিল টিভির পর্দায়। এমনকি টিআরপির অভাবে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবাদ জানিয়েছিলেন দর্শকেরা।

মেদিনীপুরের কন্টাই-এর বাসিন্দা অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া। নাচ নিয়ে রবীন্দ্রভারতীতে ভর্তি হয়। সেখানে বসন্ত উৎসবের অভিনেত্রীর নাচের ছবি ভাইরাল হয় আর সেখান থেকেই মেলে অভিনয়ের সুযোগ। ব্লুজ প্রোডাকশনের স্নেহাশিস চক্রবর্তীর প্রথম নজরে আসেন তিনি। আর তারপরে শুরু হয় নায়িকা হয়ে ওঠার যাত্রা। নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জিতেছিলেন। কিন্তু সেভাবে টিকে থাকতে পারলেন না ইন্ডাস্ট্রিতে। এখন আর তাকে অভিনয় জগতে দেখা যায় না।

কাজের অভাব নাকি স্ব-ইচ্ছায় অভিনয় থেকে সরে আসা তার উত্তর জানা নেই। শ্রাবণীকে আর অভিনয়ে দেখা যাবে কিনা তা স্পষ্ট নয়। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ থাকেন। প্রায়শই নানা ধরণের পোস্ট করে থাকেন অভিনেত্রী। তবে শ্রাবণীর অনুরাগীরা আজও তার ফেরার অপেক্ষায় রয়েছেন।