ফের এক গোল দিল তুঁতে! মোটা মেয়েদের নিয়েই ফ্যাশন শোতে মডেল, ‘তুঁতে’ ধারাবাহিক ঘিরে প্রশংসার ঝড়

তুঁতে

বাংলা ধারাবাহিকগুলি এখন ফ্যাশন শো নিয়ে একে অপরকে টেক্কা দিয়ে চলেছে। বহুদিন আগে প্রথম ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে ফ্যাশন শো দেখানো হয়েছিল। তারপর ‘গাঁটছড়া’, ‘নিম ফুলের মধু’তে অন্যরকম ভাবে সেটি উপস্থাপন করা হয়। এখন আবার সেই ফ্যাশন শোয়ের মডেল হওয়ার কনসেপ্ট টুকে দিল স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তুঁতে’।

সদ্য তুঁতে ধারাবাহিকের ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, এবার ফ্যাশনের দুনিয়ায় ম্যাজিক করতে চলেছে তুঁতে। এই ধারাবাহিকের নায়িকা তুঁতে হবে ফ্যাশন শোয়ের মডেল। তবে একটু অভিনব চিন্তাধারা নিয়ে।

প্রোমোতে দেখা গেল মোটা মেয়েদের নিয়ে শাড়ি গয়না পড়ে ফ্যাশন শোয়ে অংশ নেবে। খুব সম্ভবত এই শোই তুঁতে’কে  ডিজাইনার হওয়ার স্বীকৃতি দেবে। ধারাবাহিকের তুঁতের লুক এবং অন্য রকম কনসেপ্ট দেখানোর জন্য প্রশংসা জানিয়েছেন দর্শকেরা। ইতিমধ্যে ১৯ ঘণ্টার মধ্যে প্রোমোটি ৮৭ হাজার ভিউস পেয়েছে।

Previous articleCrickex বাংলাদেশ এর একটি সংক্ষিপ্ত বিবরণ
Next article1win অ্যাপের সাধারণ তথ্য
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here