
টলিপাড়ার চেনা মুখ মধুমিতা-দেবমাল্য। চলতি বছরেই ২৪শে জানুয়ারি সাতপাকে বাঁধা পরেছিলেন মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বেশ ধুমধাম করেই হয়েছিল বিয়ের আয়জন। মধুমিতার জীবনের এটি দ্বিতীয় বিয়ে হওয়ায় তা নিয়ে অনুগামীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এবার বিয়ের আট মাসের মাথাতে বড় সুখবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি মধুমিতা ও দেবমাল্য দুজনে একত্রে খুশির খবর ভাগ করে নিলেন।
একটা সময় ভালোবেসে অভিনেতা সৌরভ চক্রবর্তীর হাত ধরেছিলেন মধুমিতা। কিন্তু টেকেনি দাম্পত্য। ডিভোর্সের পর ছোটবেলার বন্ধু দেবমাল্য়র মধ্য়েই নিজের জীবনসঙ্গী খুঁজে নেন অভিনেত্রী। দেবমাল্য় বিনোদুনিয়ার মানুষ নন, পেশায় আইটি কর্মী। এবার নতুন বছরে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তারকা দম্পতি। তবে কি সেই সুখবর?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী, সেখানেই দেখা যাচ্ছে লাল পাড় সাদা শাড়ি এবং দেবমাল্য সাদা পাঞ্জাবিতে সেজেছেন। মধুমিতাকে তাঁর নতুন বাড়িতে ঢুকতে দেখা যায় হঠাৎ এই ছবিগুলি তিনি পোস্ট করেছেন নিজের বাড়ির গৃহপ্রবেশ উপলক্ষে। দুজনের বাবা-মা, আত্মীয়-স্বজন, পোষ্য উপস্থিত ছিল এই বিশেষ দিনে। হোম ট্যুর না করালেও মধুমিতা নিজের পোষ্টের মাধ্যমে নিজের ফ্ল্যাটের বেশ কিছু ঝলক দেখিয়েছেন নেট পাড়ার বাসিন্দাদের।
ছবি পোস্ট করে মধুমিতা লেখেন, ‘সবকিছুর জন্য কৃতজ্ঞ। আমাদের জন্য চিয়ার্স।’ মধুমিতার অনুরাগীরা ছাড়া অভিনেত্রীর এই নতুন শুরুর জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
