অভিশপ্ত ২০২৬! বিনোদন জগতে ফের নক্ষত্র পতন, চলে গেলেন কিংবদন্তী অভিনেতা, মৃত্যুসংবাদে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

বিনোদন জগতের জন্য ২০২৬ সাল অভিশপ্ত। একের পর এক মৃত্যুর খবর নড়িয়ে দিচ্ছে বিশ্বকে। টলিউড-বলিউড-হলিউড জুড়েই মিলছে শুধুই মৃত্যুসংবাদ। চলে গেলেন আরও এক জনপ্রিয় কিংবদন্তী প্রবীণ অভিনেতা।

প্রয়াত হলিউডের কিংবদন্তী প্রবীণ অভিনেতা অ্যালান রথওয়েল। যিনি ‘করোনেশন স্ট্রিট’-এ ডেভিড বার্লো চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে গত ১৪ই মে ৮৯ বছর বয়সে পরলোকগমন করেছেন। প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুসারে, তার পরিবার এই খবরটি নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনের সূত্র অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ‘শান্তিপূর্ণভাবে’ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর খবর ঘোষিত হওয়ার সাথে সাথেই সহ-অভিনেতা এবং ভক্তরা শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণমূলক পোস্ট শেয়ার করেছেন।

অভিনেতা অ্যালান রথওয়েল

অভিনেতা অ্যালান রথওয়েল করোনেশন স্ট্রিট’ এবং ‘দ্য আর্চার্স’-এর মাধ্যমে তিনি খ্যাতি লাভ করেন, যার পরে তিনি আরও অনেক টিভি শো এবং চলচ্চিত্রে কাজ করেন। ১৯৮০-এর দশকে তিনি ‘ব্রুকসাইড’ নামক টিভি শো-তেও অভিনয় করেন, যেখানে তিনি নিকোলাস ব্ল্যাকের ভূমিকায় ছিলেন। তাঁর অন্যান্য জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘পিকচার বক্স’ এবং ‘হিকরি হাউস’।

অভিনেতা অ্যালান রথওয়েল