পাঁচ বছরের ছোট জয়ের হাত ধরেছিলেন! “কখনো ভাবিনি যে …আমার যন্ত্রণাটা..এই বয়সে এসে বুঝতে পারি…”, আফসোস লোপামুদ্রার

লোপামুদ্রা

গানের জগতের জনপ্রিয় মুখ লোপামুদ্রা মিত্র এবং সরকার জয় সরকার। তাঁদের সম্পর্ক বহু বছর ধরেই অনুরাগীদের কাছে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার এক সুন্দর উদাহরণ। একসঙ্গে পথ চলতে চলতে তৈরি হয়েছে তাঁদের সুখ-দুঃখের অসংখ্য স্মৃতি। বাইরে থেকে দেখলে তাঁদের দাম্পত্য জীবন যেন এক নিখুঁত ভালোবাসা। কিন্তু তার আড়ালে থাকা ব্যক্তিগত জীবনের গল্পও কি সবসময় এতটাই মসৃণ? দীর্ঘদিনের এই সম্পর্কে কখনও কি বিচ্ছেদের আশঙ্কা কিংবা সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ার ভয় কাজ করেছে? নিজেদের দাম্পত্য জীবন নিয়ে কী ভাবেন লোপামুদ্রা?

সম্প্রতিক সাক্ষাৎকারে এলোপামুদ্রা জানান, “একটা সময় ছিল যখন গান গাইতে শুরু করেছিলাম তখন সবটাই পাওয়ার ছিল, হারানোর কোনো ভয় ছিল না পাবো সেটাও আন্দাজ করিনি আর এখন এই বয়সে এসে বুঝতে পারি যে ঠিক প্রপারলি যে জায়গাগুলো করার কথা সেটা করিনি…”।

ব্যক্তিগত জীবন ও দাম্পত্যের দিক থেকে তাঁদের সম্পর্ক বেশ সুখের এবং সুন্দরভাবেই এগিয়ে চলেছে। তবে জীবনে কী পেলেন আর কী হারালেন, সেই অনুভূতির আসল জায়গাটি লুকিয়ে রয়েছে তাঁর দীর্ঘদিনের সঙ্গীতসাধনা ও গানের জগতের মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সঙ্গীতজীবনের নানা অভিজ্ঞতা, প্রাপ্তি-অপ্রাপ্তি এবং গানকে ঘিরে জমে থাকা একান্ত অনুভূতির কথা অকপটে তুলে ধরেছেন গায়িকা।

অতীতের স্মৃতিচারণ করে বলেন, “আমাদের আমরা প্রচুর অনুষ্ঠান করেছি, অনুষ্ঠানের কোনো হিসেব নেই কিন্তু কখনো ভাবিনি এটা ভেবেছি যে আমার সঙ্গে যে ১৮ জন চলছে তারা চলবে তো…কখনো ভাবিনি যে আমার যন্ত্রটা আমার গলা এটাকে আমাকে শান্তিতে রাখতে হবে ভালো রাখতে হবে।”