জাতীয় স্তরে এবার স্বপ্ন পূরণ হতে চলেছে অভিনেতা রাহুল দেব বোসের?

অভিনেতা রাহুল দেব বোস

বাংলা বিনোদন দুনিয়ার একজন জনপ্রিয় মুখ অভিনেতা রাহুল দেব বোস। দীর্ঘ সময় ধরে টলি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ সবেতেই চুটিয়ে কাজ করছেন রাহুল। সিরিয়াল হাত ধরেই দর্শকমহলে পরিচিতি লাভ করেন।

তবে এবার নাকি আর বাংলা ইন্ডাস্ট্রি নয়, জাতীয় স্তরে স্বপ্ন পূরণ করতে চলেছেন নায়ক। টলিপাড়ার গণ্ডি পেরিয়ে এবার বি-টাউনে অভিনেতা। নিজেই সেকথা ভাগ করে নিয়েছেন অভিনেতা।

মায়ের জন্মদিন উপলক্ষে রাহুল শেয়ার করে লেখেন,  ‘আমি এখন কয়েকদিন ধরে মুম্বইতে শ্যুটিং করছি। এটা একটা লম্বা শিডিউলের অংশ। অন্য শহরে শ্যুটিংয়ের কারণে এ বছর বাবা-মা দু’জনেরই জন্মদিন মিস করার কথা ভেবে একটু মন খারাপ হয়েছিল। তাই ওঁরা এই ব্যবস্থাটা করল। মোহাম্মদ যদি পাহাড়ে যেতে না পারে, তবে পাহাড়ই মোহাম্মদের কাছে চলে আসে। ওঁরা উড়ে চলে এল। আমার বাবা-মা কলকাতা থেকে আর আমার ভাই চেন্নাই থেকে এসেছে এটা নিশ্চিত করতে যে আমি যেন অন্তত আমার মায়ের জন্মদিনটা মিস না করি। তাই, আমার মায়ের এই প্রবীণ নাগরিক হওয়ার আনন্দে শুভেচ্ছা। আর রুপালি পর্দায় ফিরে এসে ওঁকে একটা উপহার দেওয়ার আনন্দেও শুভেচ্ছা। শুভ জন্মদিন মা!’

রাহুলের পোস্ট থেকে স্পষ্ট তিনি মুম্বাইয়ে রয়েছেন। দীর্ঘ মেয়াদি শুটিং ব্যস্ত। যদিও কাজের বিষয় নিয়ে মুখ খোলেননি অভিনেতা। এর আগে বহু টেলিপাড়ার অভিনেতারা বলিউডে নাম লিখিয়েছেন। তাহলে এবার নায়কও কি সেই পথেই হাঁটলেন।