‘আমার ২৬ বছরের বিয়েতে এখন ডিভোর্স… এর শিকার আমি একা নই… আমাকে নিয়ে নোংরামি… উপরে ভগবান আছেন..’, অবশেষে ডিভোর্স নিয়ে সত্যি ফাঁস করলেন ইন্দ্রাণী হালদার

ইন্দ্রাণী হালদার

শ্রীময়ী ধারাবাহিকের পর দীর্ঘদিন লাইমলাইট থেকে গায়েব ছিলেন অভিনেত্রী। মাঝে শারীরিক অসুস্থতার জেরে তাঁর ওজন বেড়েছিল অনেকখানি। তবে এখন ওজন ঝরিয়ে পুরোনো চেহারায় ফিরেছেন অভিনেত্রী। আজকাল ফের ক্য়ামেরার সামনে দেখা মিলছে টলিপাড়ার আদরের ‘মামণিদি’র।

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ওজন কমে যাওয়া নিয়ে, এমনকি চুল বাঁধার ধরন নিয়েও কটাক্ষের শিকার হয়েছেন ইন্দ্রাণী। এমনকি অভিনেত্রীর ২৬ বছরের দাম্পত্য ভাঙার গুঞ্জনও শোনা যায়। তবে সমাজমাধ্যমে ট্রোলিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। ইন্দ্রাণী বলেন, “মোটা হয়ে গেলে বলবে হাতি এইসব, এখন রোগা হয়ে গিয়েছি বলে বলছে এ তো চিমসেপারা হয়ে গেছে। কোন দিকে যে আমি যাব!”

সম্পর্ক নিয়ে ভুয়ো খবর ছড়াতেই মিথ্যা বলে দাবি করেন অভিনেত্রী। ইন্দ্রাণী বলেন, “আমার ২৬ বছর বিয়ে হয়ে গেছে আর এখন ডিভোর্স করে আমি করবটা কি? আর করবই বা কেন? আমার বর তো ভাই খুব ভালো, আমার শ্বশুরবাড়ি খুব ভালো, কোনো কারণ নেই করার।”

অভিনেত্রীর দাবি, ‘কিছু পোর্টাল মানুষ বাড়িতে বসে তৈরি করেন এবং তারা বেসিক্যালি পয়সা রোজগার করার জন্যে করেন। এই পোর্টালগুলো কারা করেন আমরা কিন্তু জানতেও পারি না এবং সাইবার ক্রাইম সত্যি বলতে কি মানে ধরে কুলিয়ে উঠতে পারছে না। আজ একে ধরছে তো কাল ও করছে। এর শিকার একা আমি নই, রাজ শুভশ্রীর ডিভোর্স, রচনা থেকে ঋতুপর্ণা সকলে এর শিকার৷”

সব মিথ্যে খবর করা হচ্ছে পয়সার জন্য এই অভিযোগ করে অভিনেত্রী বলেন, “এবার যারা ক্লিক করছে তারা তো বুঝতে পারছে না। এবার যে পোর্টাল করেছে সে তো মালামাল হয়ে যাচ্ছে৷ কিন্তু মনে রেখো ওপরে একজন আছেন, জগন্নাথদেব, দেখবে কিন্তু। ওই টাকা ডাক্তারে খাবে। পোর্টালগুলো যে নোংরা খবরগুলো করেন, আপনাদের গুষ্টি কিন্তু একদম ভগবান না পেছনে আস্ত বাঁশ দিয়ে দেবে একদম। এইটা বলে দিলাম। অভিশাপ দিচ্ছি না, বলে দিচ্ছি।”