দীর্ঘ লড়াই পরেও শেষরক্ষা হল না! প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া বিনোদন দুনিয়ায়

বিজয়া মেহতা

একের পর এক মৃত্যুর খবরে বিনোদন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘ বছর ভুগেছিলেন তিনি। ৩০ জুন রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৯১ বছর। শুধু অভিনেত্রী নয়, ভারতীয় নাট্যচর্চার ইতিহাসে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ নাম। বিশেষ করে মরাঠি নাট্য আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি।

প্রয়াত নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী তথা পরিচালক বিজয়া মেহতা। ষাটের দশকে মুম্বইয়ে প্রতিষ্ঠিত নাট্যদল ‘রঙ্গায়ন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়া। অভিনেত্রী হিসাবেও তিনি ছিলেন অনন্য। ১৯৮৪ সালের ‘পার্টি’ ছবিতে তাঁর অভিনয় এখনও ভারতীয় সমান্তরাল সিনেমার অন্যতম স্মরণীয় কাজ হিসাবে বিবেচিত হয়।

বিজয়ার প্রয়াণে ভারতীয় নাটক এবং চলচ্চিত্রজগতে নেমে এসেছে শোকের ছায়া। সংস্কৃতিজগতের বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁদের কথায়, বিজয়া মেহতার প্রয়াণ শুধু একজন শিল্পীর মৃত্যু নয়, ভারতীয় নাট্যচর্চার এক ঐতিহাসিক যুগের অবসান।

বিজয়া মেহতা