‘ফেলে আসা অতীত কখনও… আমি কিছুই ভুলে যাইনি… আমার জীবনে প্রাক্তন হিসেবে…’, প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন ইমন চক্রবর্তী

 ইমন চক্রবর্তী

গানের জগতে পরিচিত নাম ইমন চক্রবর্তী। তার গায়কী ও স্পষ্টভাষী স্বভাবের জন্য শ্রোতাদের হৃদয়ে এক আলাদা জায়গা তৈরি করেছেন গায়িকা। তবে আচমকাই ব্যক্তিগত জীবনে প্রাক্তন সম্পর্কে ইমনের মন্তব্যে নিয়ে হইচই গানের জগতে। যদিও সেই প্রাক্তনকে পিছনে ফেলে দিয়ে আর তিনি বর্তমানের সঙ্গেই নিজের জীবনের খুঁটি বেঁধেছেন। তবে সেই প্রাক্তনের ভূমিকা কতটা ইমনের জীবনে?

এদিকে এ কথা সকলেরই জানা শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন ইমন, তাই ব্যক্তিগত জীবনে সেই মানুষটির ভূমিকা কী, সেটা নিয়ে প্রশ্ন করা হয় ইমনকে।

প্রাক্তন প্রসঙ্গে প্রশ্ন উঠলে ইমন বলেন, ‘আমার জীবনে প্রাক্তন মানে অনেকটা অভিজ্ঞতা। এবং সেটা ভীষণ রঙিন। কখনও কালো, কখনও ধূসর, কখনও আবার রামধনুর মতো। তবে আমার জীবনে আমার প্রাক্তনরা অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছেন। যেটা আমার অভিজ্ঞতা সঞ্চয় করতে কাজে দিয়েছে। আমি কিছুই ভুলে যাইনি।’

শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রায় চার বছর সম্পর্কে ছিলেন ইমন। তারপর হঠাৎ করেই সম্পর্কে বিচ্ছেদ আসে। এরপর নীলাঞ্জনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান ইমন। অন্যদিকে ইমনের সঙ্গে বিচ্ছেদের পর স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন শোভন যদিও সেটাও পরবর্তীকালে টেকেনি। বর্তমানে তিনি সোহিনী সরকারের সঙ্গে সুখে ঘর সংসার করছেন।