‘আমি বাজে বউ…সন্তানের সুখটা স্বামীকে দিতে পারতাম কিন্তু…ভাস্কর মাঝে মাঝে বলে…’, সন্তান না হওয়া নিয়ে আফসোস অভিনেত্রী ইন্দ্রানী হালদারের

অভিনেত্রী ইন্দ্রানী হালদার

ছোটপর্দার শ্রীময়ী অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে এখনো মিস করেন দর্শক। “শ্রীময়ী” ধারাবাহিকের মাধ্যমেই ব্যাপক জনপ্রিয় হন ইন্দ্রানী। শুধু পর্দা নয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল রয়েছে দর্শকের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রানীর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটি হল শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার টক শোয়ে’র। এই সাক্ষাৎকারের অভিনেত্রীকে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে দেখা যায়।

অপুর সংসার টক শোতে এসে জীবনে সবচেয়ে আফসোসের জায়গা তুলে ধরলেন ইন্দ্রানী হালদার। অভিনেত্রী জানায় বাস্তবে স্ত্রী হিসাবে নিজেকে শূন্য নম্বর দেবেন। ক্যামেরা আর শুটিঙয়ের ব্যস্ততার মাঝে স্ত্রীর কোন কর্তব্য পালন করতে পারেননি। অভিনেত্রী বলেন,  আমি একদম বাজে বউ… বরকে সকালবেলা রান্না করে ভাত বেড়ে দিই না। বর কলকাতায় এলে বলি ভাত বেড়ে খেয়ে নিও, আমার শ্যুটিং আছে.. চলো টাটা।…. ১০০ শতাংশ বউয়ের ডিউটি আর কোথায় করতে পারলাম?’

শাশ্বত চট্টোপাধ্যায়ের সামনে অভিনেত্রী জানায়, “আজ মন খুলে একটা কথা বলছি। জীবনে একটা আফসোস রয়ে গেল, কাজের পিছনে ছুটতে গিয়ে সন্তানের জন্ম দেওয়া হল না। এটা আমার ও আমার স্বামী ভাস্করের জীবনে বড় আফসোস’।

ইন্দ্রানী স্পষ্ট জানায়, “ভাস্কর মাঝে মাঝে বলে, সারাজীবন দায়িত্বপালনই করে গেলে সংসারের জন্য। এরপর আমরা হাল ছেড়েদি, তখন আমাদের দুজনেরই বয়স ৪০ পেরিয়েছে। আমি বলেছিলাম সন্তান দত্তক নিই, কিন্তু ভাস্কর রাজি হল না। একসময় চেষ্টা করেছিলাম সন্তান নেওয়ার কিন্তু সম্ভব হয়নি। আমার মনে হয় এই জিনিসটা, সন্তানের সুখটা আমি ভাস্করকে দিতে পারতাম, সেটা আমি পারিনি’।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here