
প্রায় ১০ বছর ধরে দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। মাঝে অন্য সঞ্চালিকাকে নিয়ে আসা হয়েছিল ঠিকই কিন্তু রচনার মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি কেউই। আপাতত রচনার পরিবর্তে সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। রিয়েলিটি শো থেকে রচনাকে বাদ দিতেই শুরু হয় তুমুল বিতর্ক। শুরু হয় রচনা-স্বস্তিকার তুলনা।
কিন্তু এবার দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই স্বস্তিকা হঠাৎ বলে ওঠেন, ‘আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করতে পারবো না।’কিন্তু হঠাৎ করে এমন কথা কেন বললেন তিনি? তাহলে কি রচনার পর সঞ্চালনার দায়িত্ব থেকে বাদ পড়ছেন স্বস্তিকা? যদি স্বস্তিকা সঞ্চালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ান তাহলে আগামী সঞ্চালিকা হিসেবে দেখা যাবে কাকে?
আসলে বিষয়টি একটু অন্যরকম। জি বাংলা তরফ থেকে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের একটি প্রোমো মুক্তি পেয়েছে যেখানে দেখা যাচ্ছে এক প্রতিযোগী এসে স্বস্তিকাকে জানাচ্ছেন তিনি তোতলান বলে অনেকেই তাঁকে ছোট করতেন। যদিও তিনি সেই সমস্ত কটুক্তি একেবারেই পাত্তা দেননি এবং নিজের কাজে এগিয়ে গিয়েছেন।
প্রতিযোগীর মুখে এই কথা শুনে স্বস্তিকাও বলে ওঠেন, ‘আমাকেও অনেকে বলেছিলেন যে দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা আমি পারবো না। আমার দ্বারা হবে না। কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে আমি সঞ্চালনা করছি এবং ফাটিয়ে দিচ্ছি। আশা করবো তোমরাও নিজেদের জায়গা থেকে দুর্দান্ত কাজ করবে।’
