‘আমাকে চরম অপমান…হয়রানি …একদম মানাচ্ছে না…’, সহ-অভিনেতা উদয়কে নিয়ে মুখ খুললেন সুরভী মল্লিক

সুরভী

বর্তমানে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মেগা ধারাবাহিক জি-বাংলার ‘পরিণীতা’। পর্দার মতোই বাস্তবেও ধারাবাহিকের কলাকুশলীদের একে অপরের সাথে দারুন বন্ডিং। তবে সহ-অভিনেতা উদয়ের কাছে চরম অপমানিত হলেন পর্দার শিরীন ওরফে অভিনেত্রী সুরভী মল্লিক?

সম্প্রতি পর্দার রায়ান ওরফে উদয় প্রতাপ সিংহের বিরুদ্ধে নানা অত্যাচারের অভিযোগ তুলেছেন অভিনেত্রী। সুরভী জানান, উদয় নাকি তাকে যখন তখন অপমান করছে। অকারণেই হয়রান করেন তাকে। তাঁর অজান্তে ফোনের পাসওয়ার্ড পর্যন্ত বদলে দেওয়ার মতো কাণ্ড ঘটান। তাকে দেখলেই বলেন ছিঃ ছিঃ একদম মানাচ্ছে না।

আচমকাই কি হল উদয় আর সুরভীর? আসলে পুরো ঘটনাই রসিকতার ছলে ঘটেছে। পর্দার বাইরে তাদের মিষ্টি খুনসুটির মুহূর্ত শেয়ার করতে গিয়েই মজা করেই এরকম অভিযোগ জানেন। এই ঘটনায় প্রমাণ মেলে পর্দার বাইরে তাদের বন্ধুত্ব কতটা মজবুত।

সুত্রঃ BinodonXpNews