হাসপাতালে ভর্তি, করতে হবে অস্ত্রোপচার! গুরুতর অসুস্থ ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত অভিনেত্রী হিয়া দে, কি জানালেন অভিনেত্রীর চিকিৎসক?

হিয়া দে

হাতে ব্যান্ডেজ়। হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী হিয়া দে। খুব শিগগিরই তার অস্ত্রোপচারও হবে। ‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিকের ‘পটল’ হিসেবে দর্শকের মনে আজও জায়গা করে আছে অভিনেত্রী। সম্প্রতি হাসপাতালে থাকাকালীন নিজের কিছু ছবি শেয়ার করতেই চিন্তিত নেটিজেনরা। কি হয়েছে অভিনেত্রীর?

আনন্দবাজার ডট কম-কে হিয়ার মা জানিয়েছেন, গত সপ্তাহের বুধবার ঘটেছে ঘটনা। তিনি বলেন, “আন্ডার ১৯ কবাডি প্রতিযোগিতায় যোগ দেবে হিয়া। স্কুলে তারই অনুশীলন চলছিল। কবাডি খেলতে গিয়েই পড়ে যায়। পুরো শরীরের ভার গিয়ে পড়ে হাতের কব্জিতে। তাতেই হাত ভেঙে যায় হিয়ার।”

প্রথমে হিয়া বা তাঁর পরিবার বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করেই হিয়া বেশ কয়েকদিন স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল। কিন্তু ব্যথা কমার বদলে দিন দিন তা আরও বাড়তে শুরু করায় শেষমেশ তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করার পর ডাক্তারবাবু জানান, হিয়ার কব্জির হাড় ভেঙে গিয়েছে। এত বড় চোট চেপে রাখার জন্য চিকিৎসকের কাছে বেশ বকুনিও খেতে হয়েছে পর্দার ‘পটল’-কে। চিকিৎসকদের মতে, এত বড় ফ্র্যাকচার নিয়ে দেরি করা একদমই ঠিক হয়নি, তাই আর কোনও ঝুঁকি না নিয়ে আজ, মঙ্গলবারই তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিয়ার মা জানিয়েছেন, আপাতত হিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাঁরা সবাই এখন হিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

ছোটবেলায় ‘পটল’ চরিত্রে অভিনয় করে বাংলার ঘরে ঘরে আইকন হয়ে ওঠা হিয়া বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রী হিয়া। অভিনয়ের গ্ল্যামার জগত থেকে এই মুহূর্তে কিছুটা দূরে থাকলেও, পড়াশোনা এবং খেলাধুলো নিয়েই তার জগৎ। তবে হিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিল, সে ভবিষ্যতে অভিনেত্রীই হতে চায়। কিন্তু আপাতত মন দিয়ে পড়াশোনা শেষ করতে চায়। কোনও কিছুর জন্যই পড়াশোনার ক্ষতি করতে রাজি নয় হিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)