১২ বছর পর অবশেষে বড় স্বপ্নপূরণ করলেন লগ্নজিতা! সুখবর জানালেন গায়িকা

লগ্নজিতা চক্রবর্তী

বসন্ত এসে গেছে, এই গানটার কথা মনে পড়লেই যার কথা সবার আগে মনে পড়ে তিনি হলেন লগ্নজিতা চক্রবর্তী। যেমন সুন্দর তার গানের গলা, তার থেকেও সুন্দর এই মানুষটি। এর আগে একাধিক জনপ্রিয় গান উপহার হিয়েছেন গায়িকা। এবার বড় সুখবর দিলেন গায়িকা। ১২ বছর পর অবশেষে স্বপ্নপূরণ হল লগ্নজিতার।

সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে নিজের স্বপ্নপুরনের কথা জানালেন গায়িকা। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, লগ্নজিতার কাছে স্বপ্ন ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার। অবশেষে ২০২৬ সালের সেই স্বপ্ন পূরণ হয়েছে গায়িকার। তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছেন।

খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির দ্বিতীয় গান, যে গানটি গেয়েছেন লগ্নজিতা। তবে এই গানটি গাওয়ার পর বা এই গানের অফার আসার পর লগ্নজিতা এতটাই আনন্দিত হয়েছিলেন যে, তাঁর মনে হয়েছিল এবার মৃত্যু হলেও তার আর কোনও কষ্ট হবে না।

লগ্নজিতা বলেন, ‘কৌশিকদার ছবির গানটা ছ’-সাত মাস আগে গেয়েছি। যখন অনুপমদাকে জিজ্ঞাসা করি, বলে কৌশিকদার ছবির গান। সত্যি খুব খুশি হয়েছিলাম। কারণ ১২ বছর ধরে কাজ করছি, আমি কোনওদিন কৌশিকদার ছবিতে একটা গান গাইতে পারিনি। বাংলা ছবির দুনিয়ায় প্রথম পাঁচ-ছ’ জন নামী পরিচালকদের মধ্যে কৌশিকদার নাম আসে। কৌশিকদার ছবিতে একটা গান গাইতে চেয়েছিলাম, কিন্তু ১২ বছর লাগল।

ঋজুদার গানটা গাওয়ার আগের দিন অবধি জানতাম না, এই গানটা আমি গাইব। ছবিতে মেল ভার্সন আছে। গানটা আগেই শুনেছিলাম, হাউজ পার্টিতে গেয়েছি, কিন্তু ঋজুদার প্রথম তৈরি করা গান গাওয়ার দায়িত্বটা মেয়েদের মধ্যে যে আমাকে দিয়েছে, এতে আমার কলারটা একটু উঁচু হয়েছে।’ আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’।