বড় সুখবর! তৃতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী, সন্তানের ছবি সামনে আনতেই অবাক দর্শক

পরীমণি

বিনোদন জগতে খুশির খবর, মা হলেন এক জনপ্রিয় বাঙালি অভিনেত্রী। কে তিনি? সবাইকে চমকে দিয়ে তৃতীয় সন্তানের ছবি সামনে আনলেন অভিনেত্রী। আর তারপরেই শুরু হৈচৈ। অভিনেত্রীর মা গর্ভবতী হওয়ার কোন খবর তো এর আগে প্রকাশ্যে আসেনি, যা দেখে কিছুটা অবাকই হয়েছেন দর্শক।

তৃতীয় সন্তানের মা হলেন বাংলাদেশের বিতর্কিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সমাজ  মাধ্যমে একরত্তিকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘নাম্বার থ্রি ডান। আলহামদুলিল্লাহ’। এরপরেই হইচই পড়ে যায়। বর্তমানে তার দুটি সন্তান রয়েছে।

তবে এই সন্তানকে তিনি গর্ভে ধারণ করেননি। আসলে মেয়ের পর এবার পুত্র সন্তান দত্তক নিয়েছেন পরীমণি। নিজেই কথা জানিয়েছেন। প্রসঙ্গত, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বৈবাহিক সম্পর্কের সময় অভিনেত্রী একটি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। তবে বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই রাখেন।

গত বছর মে মাসে আইনি সমস্ত প্রক্রিয়া মেনে সাফিরা সুলতানা প্রিয়ম নামের এক কন্যাসন্তানকে দত্তক নেন তিনি। ফের আবারো একটি পুত্র সন্তানকে দত্তক নিলেন অভিনেত্রী।