জীবনের নতুন অধ্যায়! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় নায়িকা

চলচ্চিত্র জগতে বাজতে চলেছে বিয়ের সানাই। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। কিছুদিন ধরেই এই নিয়ে চলছে জোর চর্চা। সূত্রের খব অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। সোর্স বলছে, বিয়ের আসরে অতিথি হিসাবে বাইরের কেউ আমন্ত্রিত থাকবেন না। প্রাইভেসি বজায় রাখতে ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

তবে বিয়ের আসর কোথায় বা কাকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী? সেই বিষয়ে এখনো অফিসিয়ালি কিছু জানা যায়নি।

অভিনেত্রী পূজা চেরি

মার্চ মাসে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “তিনি এনগেজড”। এছাড়াও পূজা বলেছিলেন, তার জীবনসঙ্গিনী মিডিয়া বা ইন্ডাস্ট্রির কেউ নয়। এর চেয়ে বেশি একটি শব্দও খরচ করেননি অভিনেত্রী।