প্রথম সন্তান জন্মের ৪ বছরের মাথায় সুখবর জানালেন অভিনেত্রী বিপাশা বসু

অভিনেত্রী বিপাশা বসু

প্রসঙ্গত, বিয়ে, সন্তান হওয়ার পর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী বিপাশা বসু। অবশেষে দীর্ঘ প্রায় ছ’বছরের বিরতির পর ফের ক্যামেরার সামনে ফিরেছেন অভিনেত্রী। নিজেই সেই সুখবর জানিয়েছেন অভিনেত্রী।

হানসাল মেহতার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ বারাবাঁকি-র হাত ধরেই প্রত্যাবর্তন বিপাশার। জানা যাচ্ছে, গত মাস থেকেই মুম্বইয়ে শুরু হয়েছে সিরিজটির শুটিং এবং ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী। এতগুলো বছর বিরতির পর নতুন প্রোজেক্টে অভিনেত্রীকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ক্রাইম থ্রিলার সিরিজের গল্পের ভিত্তি অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অলোক লালের লেখা বই ‘দ্য বারাবাঁকি নারকোস: বাস্টিং ইন্ডিয়াজ মোস্ট নোটোরিয়াস ড্রাগ কার্টেল’। ১৯৮৪ সালের উত্তরপ্রদেশকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই কাহিনি। সেই সময় বারাবাঁকি এলাকায় সক্রিয় হয়ে ওঠা একটি প্রভাবশালী আফিম পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের ঘটনাই গল্পের মূল বিষয়।

তবে এই সিরিজে বিপাশা বসুর চরিত্র সম্পর্কে এখনও নির্মাতাদের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, তাঁর চরিত্রটি গল্পের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ এবং মূল চরিত্রের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের একটি বিশেষ যোগসূত্র রয়েছে।  এই সিরিজে নাকি অভিনেত্রীকে এমন লুকে দেখা যা, দর্শকেরা আগে কখনো দেখেননি। স্বাভাবিক খবর ছড়িয়ে পরতে বেজায় খুশি অনুরাগীরা।