‘আমার প্রাক্তন অর্ণব ভেবেছিল… আমাকে ছেড়ে দিয়ে পার পেয়ে যাবে… কর্মফল ভোগ করতেই হবে…’, অর্ণবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন প্রেমিকা শাশ্বতী বসুর

অর্ণব বন্দ্যোপাধ্যায়

টেলি-পাড়ায় ফের সম্পর্কের টানাপোড়েন ও তিক্ততা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এবার সেই আলোচনায় উঠে এসেছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের নায়ক অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে ভাঙার পর অর্ণবের সঙ্গে নাম জড়িয়েছিল মডেল-সফটওয়াল ইঞ্জিনিয়ার শাশ্বতী বসুর।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাশ্বতীর একটি বিস্ফোরক বার্তা নতুন করে বিতর্ক উসকে দিল। শেয়ার করা পোস্টে সরাসরি অর্ণবের নাম উল্লেখ করে কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়েছেন শাশ্বতী। সম্পর্ক ভাঙতেই প্রাক্তন প্রেমিকের সম্পর্কে হাটে হাড়ি ভাঙলেন শাশ্বতী।

শাশ্বতী লেখেন, ‘আমার প্রাক্তন অর্ণব ভেবেছিল আমাকে নষ্ট করে অনায়াসে পার পেয়ে যাবে, কিন্তু এখন ওকে একজন বেশ্যার সঙ্গে ডিল করতে হচ্ছে, যাকে অন্যরা নষ্ট করেছে। অন্য পুরুষের এঁটো খেতে কেমন লাগে প্রিয় প্রাক্তন? এটাই হচ্ছে কর্মফল’। পরে যদিও সেই পোস্ট ডিলিট করে দেন শাশ্বতী।

একটা সময় ইপ্সিতা মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন অর্ণব। সিরিয়ালের সেটেই তাঁদের পরিচয়, সেখান থেকে প্রেম এবং বিয়ে। সামাজিক বিয়ের ঠিক আগে সম্পর্কে দূরত্ব আসে।

শাশ্বতীর এই পরোক্ষ অথচ স্পষ্ট ও কড়া পোস্টটি অর্ণবের বর্তমান ব্যক্তিগত জীবন বা নতুন কোনো সম্পর্কের দিকে ইঙ্গিত করছে কি না, তা নিয়ে টেলি-পাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন। যদিও এই বিষয়ে অর্ণবের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অর্ণব বন্দ্যোপাধ্যায়