
‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকের মাধ্যমে অনেক দিন পরে ছোটপর্দায় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইমলাইট থেকে দূরে রেখেছেন শ্রীতমা, তবে কথায় আছে যা রটে তার কিছু তো বটে। এই মেগায় নিজের একসময়ের চর্চিত প্রেমিকের বিপরীতেই অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রীতমাকে। চেনেন কি শ্রীতমার প্রাক্তনকে?
একটা সময় অভিনেতা সৌরভ দাসের সঙ্গে শ্রীতমার প্রেমের গুঞ্জন এবং পরবর্তীতে ‘বিচ্ছেদের’ খবর নিয়ে টলিপাড়ায় তুমুল চর্চা হয়েছিল। প্রাক্তনকে অন-স্ক্রিন স্বামী হিসেবে পেয়ে পুরনো সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
বাস্তব জীবনের ভাঙা সম্পর্ককে পেছনে ফেলে অন-স্ক্রিনে সৌরভ দাসের সাথে জুটি বাঁধা কি কঠিন ছিল? শ্রীতমা স্পষ্ট জানান, ‘আমি কোনও দিন নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা করিনি। যেটুকু দর্শককে দেখাতে চেয়েছি, ততটুকুই দেখিয়েছি। আর সম্পর্ক গড়া বা ভাঙা নিয়ে তো কথাই বলিনি। তাই এই বিষয়ে আমি কোনও উত্তর দিতে চাই না।’
স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ সিরিয়ালে কাজ করতে করতেই সৌরভ দাসের প্রেমে পড়েছিলেন শ্রীতমা। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমও করেন তাঁরা, একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক প্রজেক্টে। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পরই বিচ্ছেদ। সৌরভের সঙ্গে ব্রেকআপের পর কার কাছে কই মনের কথা ধারাবাহিক চলাকালীন রাজা ঘোষের সঙ্গে শ্রীতমার সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। যদিও মুখে সে কথা শিকার করেননি কোনওদিন।

