মারাত্মক জটিল রোগে আক্রান্ত এষা ভট্টাচার্য! হাসপাতালে চলছে চিকিৎসা, মায়ের অসুস্থতা নিয়ে মুখ খুললেন মেয়ে প্রেরণা ভট্টাচার্য

প্রেরণা ভট্টাচার্য

বাংলা টেলিভিশনের জগতে পরিচিত মুখ এষা ভট্টাচার্য। একসময় সময় পর্দায় চুটিয়ে কাজ করলেও আচমকাই অভিনেত্রীর জীবনে নেমে আসে অন্ধকার ছায়া। অভিনেত্রীর আরও একটি পরিচয় হল তিনি হলেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যর মা। ২০১৭ সালে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে প্রেরণার মায়ের। শুরু হয় চিকিৎসা। অসুস্থ হওয়ার পরই অভিনয় জগতকে বিদায় জানান এষা ভট্টাচার্য।

তারপরেই চলে একে একে অপারেশন, কেমো থেরাপি, রেডিও থেরাপি সবটাই। সেই সময় মারণরোগের সাথে যুদ্ধ করে জয়ী হলেও ফের ভয়ঙ্কর জটিল রোগে আক্রান্ত হলেন এষা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্লগে নিজের মায়ের অসুস্থতা সম্পর্কে জানান প্রেরণা।

ভিডিওতে প্রেরণা জানান, ২০২৬ সালের মে মাসে আবারও ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে তার মায়ের। এই মুহুর্তে হাসপাতালে ভর্তি অভিনেত্রীর মা। চলছে চিকিৎসা। মায়ের অসুস্থতার কারনেই বেশ কিছুদিন ব্লগ করতে পারেননি তিনি। হাসপাতালে মায়ের ছবিও শেয়ার করেন অভিনেত্রী।

অভিনেত্রীর এই কঠিন সময় পাশে আছেন স্বামী দীপঙ্কর ভট্টাচার্য ও মেয়ে প্রেরণা। ঠিক সময়ে ওষুধ খাওয়ানো, দেখাশোনা করা, সবটাই করেছেন স্বামী ও মেয়ে মিলেই। হাসপাতালে নিয়মিত চিকিৎসার পর একটু সুস্থ হলেই আবারও ব্লগে মেয়ের সাথে দেখা যাবে তার মাকে।

একটা সময় কেমোথেরাপির জন্য ন্যাড়া হয়ে যান। একসময় যিনি খুব সাজতে ভালোবাসতেন তার জীবন থেকে সব সাজ নষ্ট হয়ে যাবে কল্পনা করতে পারেননি। তবে ভেঙে না পরে হাসি মুখেই সব সামলেছেন। একসময় উইগ কিনলেও পড়ে ন্যাড়া মাথাতেই ক্যামারার সামনে দাঁড়িয়েছেন আত্মবিশ্বাস নিয়ে। আরও একবার জীবনযুদ্ধে লড়াইয়ের পালা এষা ভট্টাচার্যর।

প্রেরণা ভট্টাচার্য