
ছোটবেলার স্মৃতিগুলো বেশ মধুর। শৈশব ছবির মধ্যে লুকিয়ে থাকে পুরনো চেনা গন্ধ। ছোটবেলার ছবি আলাদাই অনুভূতি রয়ে যায়। মাখেমধ্যেই টলিউড তারকারা নিজেদের ছবি পোস্ট করে থাকে। তাদের সেই মুখের সাথে বর্তমানের মুখে কোনও মিল পাওয়া যায় না। এক কথায় সেই ছবি দেখলে চেনাই যায়না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি সামনে এসেছে। ছবিটি একটি শিল্পীর শৈশবের। যাকে দেখলে চেনা দায়। ছবিতে থাকা সেই ছোট শিশুটি বর্তমানে একজন জনপ্রিয় গায়িকা। ফেসবুকে পোস্ট হওয়া এই ছবিতে দেখা ছোট শিশুটি হাসি দিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছে। তার চোখে মুখে দুষ্টুমি ভরা। চিনতে পারছেন এই শিশুটিকে? বর্তমানে নিজের গান দিয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন। এক নামেই তাকে দর্শক চেনেন।
তিনি হলেন গায়িকা জোজো মুখোপাধ্যায়। ছোটবেলার ছবি পোস্ট করে জোজো লেখেন, ‘এটা কে দুষ্টুটা।’ যদিও প্রথমে কেউ চিনতেই পারেনি তাকে দেখে।

