
১৬ বছরের সম্পর্ক, তারপর বিয়ে। দীর্ঘদিনের প্রেমিক সৌমেন ওরফে নীলের সঙ্গে গাঁটছড়া বেধেছেন প্রায় ২ বছর হতে চলল। এবার অভিনেত্রীর পরিবারে ছোট সদস্য। বেশকিছু দিন আগেই অভিনেত্রীর স্বাদ খাওয়ার ছবি উঠে এসেছিল সমাজ মাধ্যমে। এবার সোশ্যাল মিডিয়ায় অভিনব কায়দায় নতুন সদস্যের কথা জানালেন এই তারকা দম্পতি।
বিয়ের তিন বছর যেতে না যেতেই দুই থেকে তিন হলেন। ছেলে না মেয়ে হল তানিয়ার? জানা গেল ফুটফুটে এক কন্যা সন্তানের মা হয়েছেন তানিয়া। যদিও খুদে সন্তানের ছবি-ভিডিয়ো বা নাম কিছুই শেয়ার করেননি তানিয়া এখনো।
তানিয়ার শেয়ার করা ভিডিয়োতে দেখা যায় একটি পাউডার ব্লু রঙের গাউন পরে আছেন তিনি। প্রেগন্যান্সি শ্যুটের ভিডিয়ো সেটি। আর ভিডিয়োতে ফুটে উঠছে, ‘ইটস আওয়ার লিটল প্রিন্সেস’। আর ক্যাপশনে লেখা তানিয়া ও নীলের মেয়ে হয়েছে ২৪ এপ্রিল, অর্থাৎ শুক্রবারে।
