সাতসকালেই মিলল দুঃসংবাদ! কাছের মানুষকে হারালেন সায়ক চক্রবর্তী, অভিনেতার পরিবারে শোকের ছায়া

সায়ক চক্রবর্তী

২০২৬ সালের শুরু থেকেই ট্রোলের ঘেরাটোপে সায়ক চক্রবর্তী। এর মাঝেই কিছুটা স্বস্তি পেতে মা-কে নিয়ে বিদেশেও ঘুরে এলেন তিনি। তবে ঘুরে বাড়ি ফিরতেই বড় দুর্ঘটনা বাড়িতে। প্রিয়জনকে হারানোর যন্ত্রণায় জর্জরিত হলেন সায়ক। নিজের সবচেয়ে কাছের মানুষকে হারালেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই দুঃসংবাদ শেয়ার করলেন অভিনেতা।

সায়ক পোস্টে লেখেন, ‘অপমান, দুঃখ, কষ্ট, কান্না, খুব আনন্দ আমার আর কিছুই বোধ হয় না। ২০২৬-এ এতটাই সহ্য করেছি আমি। এই ৪ মাস আমায় এমন করে দিয়েছে। ধরো খুব কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদতে পাচ্ছি না, ধরো খুব ভয় লাগছে আমি ভয় পেতে পাচ্ছি না, ধরো খুব আনন্দ হচ্ছে আমি আনন্দ পেতে পাচ্ছি না।’

সায়ক আরও লেখেন, ‘কেউ আমার কাছে এসে তার কষ্টের কথা বললে আমিও হাউ হাউ করে কেঁদে দিতাম, কিন্তু এখন আর কোনো অনুভূতি কাজ করেনা! যাকে কোলে করে, নিজের হাতে বাড়িতে এনেছিলাম আজ তার কবরে মাটি দিয়েছি, নিজের হাতে, আমি পাথর হয়ে গেছি…’, আরও লিখলেন সায়ক তাঁর পোস্টে।

সায়ক সরাসরি উল্লেখ না করলেও, তাঁর পোষ্য সারমেয় প্লু-র চলে যাওয়ার খবর দিয়েছেন তিনি, তা বুঝতে সমস্যা হয়নি। তাঁর প্রায় সব ভিডিয়োতেই দেখা মিলল এই ধবধবে সাদা পোষ্যটির। নিজের ‘ভাই’ বলতেন সায়ক প্লুকে। ছোট বাচ্চার মতোই দেখভাল করতেন।

সায়ককে সান্তনা দিয়ে এক নেটিজেন মন্তব্য করেন, তোমার বাড়ির ভিডিয়োতে প্লু কে আর ঘোরাঘুরি করতে দেখব না, এটা ভাবতেই কষ্ট হচ্ছে।’ আরেকজন লেখেন, ‘শরীর খারাপ হয়েছিল শুনেছিলাম। খুব খারাপ লাগছে এটা শুনে।’

সায়ক চক্রবর্তী

Previous article40+ স্বাধীনতা নিয়ে উক্তি ও বাণী । Independence Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।