
বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। মর্মান্তিক মৃত্যুতে চলে গেলেন তরুন অভিনেত্রী। আগামী ২১শে আগস্ট, অভিনেত্রীর ৩৭তম জন্মদিন হওয়ার কথা ছিল৷ তারই মাত্র কয়েক দিন আগেই পৃথিবীর সব মায়া কাটিয়ে তিনি চলে গেলেন। জন্মদিনের মাত্র ৩ দিন আগেই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী। তবে মাত্র ৩৬-এই প্রতিভাবান অভিনেত্রীর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
অল্প বয়সেই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। শিশু শিল্পী হিসেবে শুরু করেছিলেন পথচলা। পরবর্তী সময়ে টেলিভিশন এবং বড় পর্দা—দুই মাধ্যমেই নিজের পরিচিতি তৈরি করেন তিনি। গত এক বছর ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন। তবে অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারন এখনও পর্যন্ত জানা যায়নি। প্রয়াত হলিউড অভিনেত্রী হেডেন প্যানেটিয়ার।
NBC-র জনপ্রিয় সুপারহিরো সিরিজ ‘Heroes’-এ ক্লেয়ার বেনেটের চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি অর্জন করেন হেডেন। এই চরিত্রই হেডেনকে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকের কাছে পরিচিত করে তোলে। টেলিভিশনে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাঁকে। ‘Heroes’, ‘Nashville’, ‘Scream’ এবং ‘Raising Helen’-এর মতো জনপ্রিয় ছবি ও সিরিজে অসাধারণ অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই মার্কিন অভিনেত্রী।

