মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চান্দ্রেয়ী ঘোষ! ‘গত একমাস ধরে ভুগছি… রক্তচাপ কমে গিয়ে…’, ঠিক কি হয়েছে অভিনেত্রীর?

চান্দ্রেয়ী ঘোষ

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। বরাবরই নেতিবাচক চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রীকে ঘিরে সামনে এলো মন খারাপ করা খবর। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি অভিনেত্রী। পরিস্থিতির কারণে আপাতত অভিনয় থেকেও সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। ঠিক কি হয়েছে অভিনেত্রীর? সম্প্রতি উপালি মুখার্জির সাথে ছোট্ট ভয়েস ক্লিপে নিজের শারীরিক অসুস্থতার কথা জানালেন অভিনেত্রী।

জানা যাচ্ছে, প্রথমে ভাইরাস জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চান্দ্রেয়ী। প্রথমে তাঁর ধারণা ছিল, এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। কিন্তু পরবর্তীতে একাধিক জটিলতা দেখা দেওয়ায় পরিস্থিতি জটিল হয়। রক্তচাপ অনেকটাই কমে যাওয়ার পাশাপাশি আরও বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। ফলে এক সপ্তাহের বদলে এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছে অভিনেত্রীকে।

সম্প্রতি জি বাংলার ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকে পিসিমনি’র চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল চান্দ্রেয়ীকে। অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে ধারাবাহিকের টিমও তাঁকে যথেষ্ট সহযোগিতা করেছিল। সকলেই চেয়েছিলেন অভিনেত্রী সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরুন।

কিন্তু দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ চরিত্রটি অনুপস্থিত থাকায় শেষ পর্যন্ত নিজের ইচ্ছেতেই NOC দিয়ে ধারাবাহিকের কাজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন চান্দ্রেয়ী। তাঁর জায়গায় এবার থেকে এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জীকে।

তবে আগের তুলনায় চান্দ্রেয়ী এখন অনেকটাই সুস্থ। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নিজের কাজে ফিরবেন অভিনেত্রী।