ভাঙল ২০ বছরের সংসার! এবার বিচ্ছেদের পথে টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি

করণবীর-তিজে

বিনোদন দুনিয়ায় ফের ঘর ভাঙার খবর। ২০ বছরের সংসার ভাঙল জনপ্রিয় তারকা জুটির। তাঁদের সম্পর্কের বয়স প্রায় দুই দশকের বেশি। ২০০৬ সালে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। টেলিভিশনের আলোচিত দম্পতি তাঁরা। একে অপরের ঢাল হয়ে টিভির পর্দায় দেখা গিয়েছে তাঁদের। এমনকি তিন কন্যাসন্তানের বাবা-মা তারা। শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরেই নাকি আলাদা থাকছেন তারা।

সোশ্যাল মিডিয়াতেও বিগত কয়েক মাস ধরে আর একসঙ্গে দেখা যাচ্ছে না জুটিকে। শুধু তাই নয়, অভিনেতা তাঁর স্ত্রীকে ইনস্টাগ্রামে আনফলো পর্যন্ত করে দিয়েছেন। এই দেখেই দুইয়ে দুইয়ে চার করা শুরু করে নেটপাড়া। বিয়ে ভাঙছে কর্ণবীর বোহরা ও তেজি সিধুর। তাদের বিচ্ছেদ নিয়ে নিয়ে এতদিন ধরে চলা নানা জল্পনায় এবার মুখ খুললেন খোদ অভিনেতা করণবীর।

সত্যিই কি আলাদা হচ্ছেন করণবীর-তেজি। করণবীর জানান, ‘আমি এই বিষয়ে কোনও কথা বলতে চাই না। আমি যখন বলছি কথা বলব, তা হলে সেই সিদ্ধান্তের সম্মান করা উচিত।’

২০১৬ সালে জন্ম নেয় তাঁদের যমজ সন্তান, বেলা এবং ভিয়েনা। ২০২০ সালে ভূমিষ্ট হয় তাঁদের ছোট মেয়ে জিয়া। ২০২০ সালেই তিজে তাঁদের তিন মেয়েকে নিয়ে কানাডা চলে গিয়েছেন তাঁদের ভাল শিক্ষা, পরিবেশ দেওয়ার জন্য। তারপর থেকে গত ৬ বছর সেখানেই আছেন তাঁরা। অন্যদিকে করণবীর কখনও এখানে, কখনও কানাডায় সময় কাটাতেন।

করণবীর-তিজে