
গত কয়েকদিন ধরেই অসুস্থ হিন্দি ‘বিগ বস ২০’-এর অন্যতম প্রতিযোগী কাজি তৌকির। জ্বর ও শারীরিক দুর্বলতার মধ্যেও তিনি শোয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে চলেছেন। এর মধ্যেই শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটতেই চিন্তায় অনুরাগীরা। এমনকি খবর ছড়ায় যে অসুস্থতার কারণে তাঁকে হয়তো ‘বিগ বস’-এর ঘর ছাড়তে হতে পারে। কাজির বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে তাঁর শারীরিক অবস্থার কথা জানান।
তবে কাজির টিম জানিয়েছে, সম্প্রতি তিনি যখন অত্যন্ত দুর্বল অনুভব করেন, তখন তাকে মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার পরীক্ষা করেন। টিমের আশা, সুস্থ হয়ে উঠলে কাজি ফের আগের মতোই নিজের এনার্জি নিয়ে শোয়ে ফিরবেন। চিকিৎসকরাও নিয়মিত তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন।
রকস্টার কাজি আবারও ফিরে আসবে এমনটা ভেবেই পোস্টের শেষে, কাজির দল লিখেছে যে আমরা সবাইকে শান্তি বজায় রাখতে, তাকে বিশ্বাস করতে এবং কাজীর প্রতি আপনার ভালবাসা বর্ষণ করতে অনুরোধ করছি, তার জন্য প্রার্থনা করুন।
