‘আমার প্রথম প্রেমের কথা জানতে পেরে বাবা ছেলেটাকে… বাবার আচরণে খুব খারাপ লেগেছিল…’, প্রাক্তন প্রেমিক কে নিয়ে মুখ খুললেন ভাবনা ব্যানার্জি

ভাবনা ব্যানার্জি

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ভাবনা ব্যানার্জি। মা, ফুলকি, জোয়ার ভাটার মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ভাবনা। খুব অল্প বয়সে অভিনয় জগতে এসে পেয়েছেন দর্শকের অগাধ ভালবাসা। সম্প্রতি অভিনেত্রীর ব্যাক্তিগত জীবনের একটা ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিস্তর আলোচনা।

রান্নার নতুন রিয়েলিটি শো ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’-এর মঞ্চে উপস্থিত হয়ে নিজের জীবনের এক মিষ্টি ও মজাদার ঘটনা ভাগ করে নেন ভাবনা এবং তার বাবা। মাত্র ১৯ বছর বয়সে নিজের প্রথম প্রেমের কথা বাবাকে জানিয়েছিলেন ভাবনা। এমনকি তারপর অভিনেত্রীর বাবার প্রতিক্রিয়া কি ছিল সেটাও জানালেন অভিনেত্রী।

মেয়ের প্রেমের সম্পর্কে জানতে পেরে প্রথমে বিষয়টি শুনে রাগারাগি বা বাধা না দিয়ে তাঁর বাবা বরং প্রেমিককে ডেকে পাঠান। প্রেমিককে ডেকে তিনি শুধুই জানতে চেয়েছিলেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। কিন্তু কম বয়সে বাবার সেই সোজাসাপটা প্রশ্নের ধাক্কাতেই এমন ঘাবড়ে যায় অভিনেত্রীর প্রেমিক, যে, ভয়ে আর কোনোদিন অভিনেত্রীর মুখোমুখি হওয়ার সাহসই পায়নি সে।

শোয়ে বাবা-মেয়ের খুনসুটি যেমন দর্শকদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনই অনেকের মতে, কম বয়সে সন্তানদের সঙ্গে এমন খোলামেলা আচরণকে প্রসংশা জানিয়েছেন দর্শক।এই মুহুর্তে ভাবনা কে স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাচ্ছে।

Previous articleকর্ম নিয়ে কার্যকরী কিছু উক্তি । Effective Work Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।