
গুরুজনদের থেকে পাওয়া শুভকামনাকেই আমরা আশীর্বাদ বলে জানি। বড়দের প্রণাম জানানো এবং তার পরিবর্তে আশীর্বাদ পাওয়ার পরম্পরা আজও বজায় আছে। গুরুজনদের আশীর্বাদ আমাদের সমস্ত নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে তার পাশাপাশি জীবনে সাফল্য অর্জনেও অনুপ্রেরণা প্রেরণ করে। আজকের পোষ্টে আশীর্বাদ নিয়ে উক্তি গুলি রইল, আশা করি সকলের ভালো লাগবে।
Read more: 40 টি সেরা প্রণাম নিয়ে উক্তি
আশীর্বাদ নিয়ে সুন্দর উক্তি । Beautiful Quotes About Blessing
“মানবজীবন, আমাদের সকলের কাছেই একটা আশীর্বাদ, কারণ জন্ম না হলে আমরা পৃথিবীর সৌন্দর্যকে অনুভব করতে পারতাম না।”
“কোন শুভ কাজে যাওয়ার আগে গুরুজনদের আশীর্বাদ নেওয়ার প্রচলন আজও বজায় আছে। যা আমাদের কাছে অত্যন্ত গর্বের।”
“বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করলে কখনও কারোর সন্মান নষ্ট হয় না, বরং আশীর্বাদ পাওয়া যায় যা মূল্য দিয়ে বিচার করা যায় না।”
“বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ হোক কিংবা অভিশাপ, সবটা নির্ভর করে মানুষ তাদের জীবনে বিজ্ঞানকে কিভাবে প্রয়োগ করছে তার উপর।”
একজন প্রকৃত বন্ধু সকল আশীর্বাদের মধ্যে শ্রেষ্ঠ। – ফ্রাঁসোয়া দে লা রোশফুকো
ছোট-বড় আশীর্বাদে পরিপূর্ণ এই বছরটি আপনার জীবনের সেরা বছর হোক।
বড়দের আশীর্বাদ জীবনের প্রতিটি নতুন শুরুকে সুন্দর করে তোলে।
যে জীবনে মা-বাবার আশীর্বাদ আছে, সেই জীবন সত্যিই সমৃদ্ধ।
জীবনের প্রতিটি সাফল্যের পেছনে প্রিয়জনের আশীর্বাদের অবদান ভুলে যাওয়া উচিত নয়।
Read more: 40 টি সেরা যত্ন নিয়ে উক্তি । Quotes about Caring
পরিবার ও বন্ধুদের জন্য আশীর্বাদের উক্তি (Blessing quotes for family and friend)
আশীর্বাদ ভাগ করে নিলে আনন্দ আরও বাড়ে।
ঈশ্বরের ভালোবাসা পারিবারিক বন্ধনকে দৃঢ় করে।
পরিবারের সাথে ভাগ করে নিলে আশীর্বাদ বৃদ্ধি পায়।
প্রিয়জনদের জন্য করা প্রার্থনা নিজের জন্য আশীর্বাদস্বরূপ।
প্রত্যেক বন্ধুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ, যে তোমার মনোবল বাড়িয়ে তোলে।
আশীর্বাদ নিয়ে বিখ্যাত উক্তি । Famous Quotes About Blessing
“হাস্যরস মানবজাতির সবচেয়ে বড় আশীর্বাদ।” – মার্ক টোয়েন
“একজন সত্যিকারের বন্ধু পাওয়া সমস্ত আশীর্বাদের মধ্যে শ্রেষ্ঠ।” – ফ্রাঁসোয়া দে লা
“মানবজাতির সবচেয়ে বড় আশীর্বাদ হল তার মানবতা।” – ওয়াল্ড ওয়াসারম্যান
“প্রতিটি দিন একটি আশীর্বাদ।” – অলিভিয়া কুলপো
Read more: 40 টি সেরা প্রার্থনা নিয়ে উক্তি
আশীর্বাদ নিয়ে অনুপ্রেরণামূলক উক্তি । Inspirational Quotes About Blessing
“সকলের আশীর্বাদে তোমার দক্ষতা হয়তো বৃদ্ধি হবে না, কিন্তু মনে এক আত্মবিশ্বাস তৈরি হবে যা তোমাকে তোমার লক্ষ্যে পোঁছাতে সাহায্য করবে।”
“মা বাবার ভালোবাসা, আদর, যত্নই জীবনে পাওয়া সবচেয়ে বড় আশীর্বাদ।”
“জীবনে সফলতা অর্জন করতে, সকলের আশীর্বাদের পাশাপাশি দক্ষতা থাকারও প্রয়োজন আছে।”
“মানুষের জীবনের যেকোন সাফল্যকেই ঈশ্বরের আশীর্বাদ হিসাবে গণ্য করা উচিৎ।”
Read more: 40 টি সেরা পূজা নিয়ে উক্তি
আশীর্বাদ নিয়ে ইতিবাচক উক্তি । Positive Quotes About Blessing
“বড়দের আশীর্বাদ মানুষের জন্য একটি সুরক্ষামূলক ঢাল, যা তাকে সমস্ত ধরণের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে, যার কারণে সে তার জীবনে সাফল্য অর্জন করতে পারে।”
“আশীর্বাদ এবং বিশ্বাস কখনই দৃশ্যমান হয় না, যা সকল অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে।”
“মনুষ্যজীবন ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ আশীর্বাদ।”
“গুরুজনদের থেকে পাওয়া আশীর্বাদ তোমার পথকে প্রশস্ত করবে, তোমাকে সাফল্য এবং সুখের দিকে নিয়ে যাবে।”
Read more: 40 টি সেরা সৌভাগ্য নিয়ে উক্তি
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন ও উত্তর (Frequently Asked Questions):
Q. জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ কি?
A. জীবন সংগ্রাম, মানব জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের মধ্যে একটি। যা আমাদের ধৈর্যশীল, সংবেদনশীল করে তোলে। এটি আমাদের শেখায় যে পৃথিবী দুঃখকষ্টে পূর্ণ হলেও, তা কাটিয়ে উঠতেও পূর্ণ।
Q. আশীর্বাদ নিয়ে ১ টি বিখ্যাত উক্তি কি?
A. “মানবজাতির সবচেয়ে বড় আশীর্বাদ হল তার মানবতা।” – ওয়াল্ড ওয়াসারম্যান




