‘আমার সৌভাগ্য জীতুদা আমার প্রথম হিরো… আমার বড় পাওনা.. খুব মনখারাপ..’, সিরিয়াল শেষ হতেই অনস্ক্রিন নায়ক কে নিয়ে মুখ খুললেন শিরিন

শিরিন পাল

শেষ হয়ে গেল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। তখনই জীতু লিখেছিলেন, যদি তাঁর বিরুদ্ধে কারও কোনও অভিযোগ থাকে, তা হলে সরাসরি অভিযোগ জানাতে পারেন। সত্যিই কি কারও এমন কোনও অভিযোগ আছে? দোষ না করেও বরাবর আলোচনার শিরোনামে থেকেছেন জিতু। জুটেছে সহ-অভিনেত্রীদের সাথে দুর্ব্যবহারের তকমাও। ধারাবাহিকে জীতুর নায়িকার চরিত্রে বেশিদিন হয়নি কাজ করেছেন শিরিন পাল। সহ-অভিনেতা জীতুর বিরুদ্ধে নায়িকারও কি অভিযোগ রয়েছে?

সম্প্রতি আনন্দবাজার ডট কম-কে শিরিন বলেন, “সব শুরুরই একটা শেষ থাকে। তেমনই এই ধারাবাহিকও যেমন শুরু হয়েছিল, তেমনই শেষও হচ্ছে। খুব মনখারাপ। শেষ শট দিয়ে ফেরার সময়ে মনে হয়েছে নিজের বাড়ি ছেড়ে যাচ্ছি। ছ’মাসে এক অন্য জগৎ তৈরি হয়েছিল। প্রত্যেকের সঙ্গে সখ্য তৈরি হয়েছিল। জীতুদার থেকে সব সময়ে সাহায্য পেয়েছি। এটা আমার সৌভাগ্য যে, জীতুদা আমার প্রথম হিরো। ক্যামেরার সামনে প্রথম দৃশ্যের শট ওঁর সঙ্গে দিয়েছি। এটা বড় পাওনা আমার জীবনে।”

এর আগে অভিনেত্রী দীর্ঘয়ী পালও জানান, “আমার কাছে জীতুদা দাদার মতো। কোনও সমস্যা নিয়ে গেলে সবসময়ে সমাধান পেয়েছি। অনেকটা ছাদের মতো। আমার সঙ্গে কোনও সমস্যা হয়নি। বরং শট দেওয়ার সময়ে অনেক বেশি সাহায্য পেয়েছি।” অভিনেতা তন্ময় মজুমদারেরও একটাই দাবি। জিতুর সাথে কর্মক্ষেত্রে তাদের এমন কোনও সমস্যায় পড়তে হয়নি, যা তাদের নিজেদের মধ্যেকার সম্পর্ক নষ্ট করতে পারে।