‘অরিজিৎ ফোন টোন ধরলে ভালো হতো…অরিজিৎ যখন…’, অরিজিৎ সিংকে নিয়ে মুখ খুললেন অনুপম রায়

অনুপম রায়
গানের জগতে দুই জনপ্রিয় নাম গায়ক অনুপম রায় এবং অরিজিৎ সিং। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অরিজিতের সঙ্গে কাজের পুরনো অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা গেল। এই সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের প্রতি এক মিষ্টি বার্তা তুলে ধরেছেন।
অনুপম অরিজিতের সাথে তার প্রথম কাজের কথা স্মরণ করে বলেন,  “অরিজিৎ যখন প্রথম এসেছিল ওঁ প্রথম আমার সাথে প্লেব্যাক করেছিল হাইওয়ে বলে একটি ছবিতে ‘খেলা শেষ’ বলে একটি গানে। তো তখন ওঁ মাঝেমাঝেই কলকাতা আসত। আর কলকাতায় আমরা রেকর্ডিং করেছি যে স্টুডিওগুলোতে, পরবর্তীতে ওঁ গান গেয়েছিল সেগুলোও স্টুডিওতে রেকর্ড হয়েছিল।”
তবে বর্তমানে প্রযুক্তি ও কাজের ধরন প্রসঙ্গে অনুপম জানান, “গত ১০ বছর বা ৮ বছর তারপরে বোধহয় ওঁকে কোনোদিন স্টুডিওতে আসতে হয়নি। ওঁকে গান পাঠিয়ে দেওয়া হতো ওঁ গান গেয়ে পাঠিয়ে দেয়। এবং সাধারণত আমার কিছুই বলার থাকে না। ওঁ যখন গানটা গেয়ে পাঠায় এই যেমন ‘বাউন্ডুলে ঘুড়ি’ গেয়ে পাঠাল আর কি এটা আর একবার গা বা এটা অন্যরকম করে গা সেটার কোনো সুযোগ ওঁ রাখে না।”
অরিজিতের অবসর প্রসঙ্গে গায়ক জানান, “এখন তো অবসর নিয়েছে এখন সেই সুযোগ হবে কিনা জানি না! তবে কাজের অভিজ্ঞতা খুবই ভালো।” শেষে হেসে বলেন, “ফোন টোন ধরলে ভালো হতো আর কি!”