
মনে পড়ে জি-বাংলার ‘মিলি’ ধারাবাহিকের কথা? গল্প ভালো থাকা সত্ত্বেও মাত্র ৪ মাসেই বন্ধ হয়ে যায়। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী খেয়ালী মন্ডল এবং অভিনেতা অনুভব কাঞ্জিলাল। দর্শকমহলে জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ ছিল সকলের। ‘মিলি’ ধারাবাহিকের হাত ধরেই প্রথম অনুভব বাংলা ধারাবাহিকে পা রেখেছিলেন।
তবে ফের আবারও বাংলা ধারাবাহিকে ফিরতে চলেছেন অনুভব কাঞ্জিলাল। মূলত ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ তিনি। দ্বিতীয়বারের মতো ছোটপর্দায় পা রাখতে চলেছেন। তাকে দেখা যাবে স্টার জলসার ‘কম্পাস’ ধারাবাহিকে। ধারাবাহিকের নায়ক পায়ে চোট পাওয়ার জন্য শুটিং করতে পারছেন না। তাই গল্পে দেখানো হচ্ছে বিহান নিখোঁজ।
এবার সেই ট্র্যাকের এন্ট্রি নিতে চলেছেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল। শোনা যাচ্ছে পজেটিভ চরিত্রে দেখা মিলবে তার। তার চরিত্রের নাম প্রান্তিক। বহুদিন পর অনুভবকে সিরিয়ালে পেয়ে খুশি তার ভক্তরা।

