‘এমন মৃত্যু যে কতটা যন্ত্রণার.. ওঁর আত্মা যেন শান্তি পায়’, কাছের মানুষকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অমিতাভ বচ্চন! অভিনেতার পরিবারে বিরাট দুঃসংবাদ

অমিতাভ বচ্চন

বৃদ্ধ বয়সে এসে একের পর এক কাছের মানুষ হারানোর যন্ত্রণায় ভেঙে পরেছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। গত বছর দীর্ঘদিনের সহকর্মী তথা বন্ধু ধর্মেন্দ্রর মৃত্যুতেও ভেঙে পড়েছিলেন তিনি। ফের আরও একবার শোকের আবহ অভিনেতার জীবনে। কার মৃত্যুতে মন খারাপ অমিতাভের?

জীবনের ভালো, খারাপ সমস্ত দিকই নিজের ব্লগের মাধ্যমে তুলে ধরেন অমিতাভ। সম্প্রতি খুব কাছের একজন অনুরাগীকে হারানোর ঘটনা তুলে ধরলেন অভিনেতা। এলাহাবাদের বাসিন্দা সেই অনুরাগীর মৃত্যুতে স্তব্ধ তিনি। তাঁকে স্নেহ করে একটা সময়ে ‘এফ’ বলে ডাকতেন অমিতাভ। শালিনী সিং নামে ওই মেয়েটি দীর্ঘ বছর ধরেই অমিতাভের ভক্তদের তালিকায় অন্যতম।

অমিতাভ তাঁর ব্লগে লেখেন, ‘আমার প্রিয় এলাহাবাদের শালিনী সিংহের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। এমন মৃত্যুতে যে কতটা যন্ত্রণা হয়, তা এই মুহূর্তে প্রকাশ করা কঠিন ও যন্ত্রণাদায়ক। ওঁর পরিবারের জন্য আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।’ বিগবি আরও লিখেছেন, ‘আমি প্রার্থনা করছি। ওঁর আত্মা যাতে প্রাপ্য শান্তিটুকু পায়, সেই প্রার্থনা করে চলেছি।’