‘শরীরে বাসা বেঁধেছে বিরল রোগ…অনেক আগেই হারিয়েছে শ্রবণশক্তি…হাঁটতে কষ্ট…’, ক্যারিয়ার জীবন শেষ? কি জানালেন চিকিৎসক? অবশেষে শারীরিক করুন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অলকা ইয়াগনিক

অলকা ইয়াগনিক

দু’বছর আগে অলকা ইয়াগনিক জানিয়েছিলেন তার শ্রবণশক্তি হারিয়েছে। ফলে জ্ঞান গাইতে আর পারছেন না। ক্যারিয়ার জীবন একেবারেই নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন আড়ালে ছিলেন। তবে সম্প্রতি পদ্মসম্মানের অনুষ্ঠানে তাকে দেখা গেল হুইল চেয়ারে। এমনকি হাঁটতে পারছিলেন না তিনি। পুরস্কার নিতে যাওয়ার সময় তাকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল।

তবে এরপরেই সকলের মনে প্রশ্ন জাগে শ্রবণশক্তি হারালে কেন তিনি হাঁটতে পারছেন না। চিন্তায় পড়ে যায় তার অনুরাগীরা। গায়িকা কি আর কখনোই জ্ঞান গাইতে পারবেন না? সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়ে অলকা জানান, ‘‘কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার সময়ে মনে হয় যে, আমি কানে কিছুই শুনতে পাচ্ছি না। তার পর চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারি, ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছি। এই সমস্যার কারণে আমার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।”

চিকিৎসকদের মতে, এই ধরণের সমস্যায় কানের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়…ঠিকভাবে চিকিৎসা না করলে শ্রবণ শক্তি হারিয়ে যেতে পারে। এছাড়াও হাঁটার সময় আমাদের যে ব্যালেন্স লাগে, তারজন্য তিনটে অর্গ্যান কাজ করে–কান, সেরিবেলমা এবং পায়ের ‘টাচ ফিলিং’। এরমধ্যে যে-কোনও একটার অসুবিধা হলে ব্যালেন্সে সমস্যা হয়।

হুইল চেয়ারের সাহায্য নেওয়ার প্রসঙ্গে গায়িকা জানিয়েছেন, “আপনাদের ভালোবাসা, উদ্বেগ এবং অগণিত শুভকামনার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের একটি ভিডিও নিয়ে আপনাদের উদ্বেগের বিষয়টি আমার নজরে এসেছে। তাই সকলকে আশ্বস্ত করে বলতে চাই যে, আমি ভালো আছি এবং খুব ইতিবাচক মনোভাবের সঙ্গেই সেরে উঠছি। আসলে পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানের পর সেদিন আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই ফেরার সময় হুইলচেয়ারের সাহায্য নিতে হয়েছে। দয়া করে আপনারা দুশ্চিন্তা করবেন না। আমি এখন অনেকটা ভালো বোধ করছি এবং আপনাদের প্রার্থনা ও পাশে থাকার জন্য ধন্যবাদ। ভীষণ কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত শক্তি জোগাচ্ছে।”