আচমকাই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অহনা! ‘আমার ছোট্ট মেয়েকে টেনে…এই ধরনের ভুল…সিরিয়ালটা থেকে সরেছি কারন’…’, অবশেষে মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী

অভিনেত্রী অহনা দত্ত

আচমকাই জি-বাংলার ‘তারে ধরি ধরি’ ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী অহনা দত্ত। কুন্তলিনী চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। আচমকাই ফেসবুক পোস্টে ধারাবাহিক ছাড়ার ঘোষণা করলেন অভিনেত্রী। আর তারপর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। দর্শকমহলে গুঞ্জন, বিগ বস শোয়ের অফার পেয়েছেন অভিনেত্রী। তার জন্যই এমন সিদ্ধান্ত, আবার কারো দাবি মেয়ে মীরাকে সময় দেওয়ার জন্যই নাকি ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছন তিনি।

অবশেষে দর্শকের নান প্রশ্ন নিয়ে মুখ খুললেন অহনা। হিন্দুস্তান টাইমস বাংলারকে অভিনেত্রী জানিয়েছন, ‘হ্যাঁ, আমি তারে ধরি ধরি থেকে সরে দাঁড়িয়েছি। এটা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার শেষদিনের শ্যুটিংও সারা হয়ে গিয়েছে’। অভিনেত্রী নাকি বিগ বসে ডাক পেয়েছন? অহনা জানিয়েছেন, এমনটা ঘটেছে না। জানি না, কারা এসব রটাচ্ছে’। মেয়ের জন্যই কি ধারাবাহিক ছাড়ছেন তিনি? অহনার কথায়, ‘আমার এই সিদ্ধান্তের সঙ্গে মীরার কোনও সম্পর্ক নেই। আমি নিজেই সিরিয়ালটা থেকে সরেছি। এই নিয়ে বিস্তারিত খুব শিগগিরি জানাব’।’

পাশাপাশি অভিনেত্রীকে ঘিরে এমনও খবর রটেছে মীরার জন্য নাকি তার মায়ের সাথে দূরত্ব ঘুচিয়েছে অভিনেত্রী? এই খবরে বিরক্ত অহনা। এই প্রসঙ্গে আনন্দ বাজার ডট কমকে জানালেন, “সম্পূর্ণ ভুল তথ্য রটানো হচ্ছে। যেটা একেবারেই কাম্য নয়। আমার একরত্তি মেয়েকে টেনে এই ধরনের ভুল বার্তা ছড়ানো তো অন্যায়। এই ধরনের নেতিবাচক বিষয়ে আমার ছোট্ট মেয়েকে জড়ানো হোক, চাই না।”

Previous articleমিয়ানমারে কীভাবে নিরাপদে 1x Casino অ্যাপটি ডাউনলোড করবেন
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।