বড় সুখবর! ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের পর ফের আবারও ছোটপর্দায় অভিনেতা সুস্মিত মুখার্জি

অভিনেতা সুস্মিত মুখার্জি

অভিনেতা সুস্মিত মুখার্জি, বাংলা বিনোদন দুনিয়ার এক পরিচিত মুখ। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে। ধারাবাহিকটি ভালো সাড়া ফেলেছিল দর্শকমহলে তবে টিআরপি কম থাকার জন্য বন্ধ করে দেওয়া হয় রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার এই মেগার। অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর বিপরীতে জুটি বেঁধেছিলেন তিনি। তাদের জুটি ভালোই জনপ্রিয়তা পেয়েছিল।

এর আগে অভিনেতার দুটি ধারাবাহিক ‘বরণ’ এবং ‘মাধবীলতা’, দুটোই ভালো চর্চায় উঠে এসেছিল তবে দুর্ভাগ্যবশত টিআরপি না থাকায় ওই দুটি ধারাবাহিক অল্প সময়ের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। তবে প্রথম ধারাবাহিক ‘বরণ’-এর হাত ধরে চর্চায় উঠেছিলেন। তিথি ওরফে ইন্দ্রাণী পালের সাথে তার জুটি ভালো জনপ্রিয়তা পেয়েছিল।

গৃহপ্রবেশ শেষ হওয়ার পর সুস্মিতকে যারা মিস করছিলেন তাদের জন্য রয়েছে বড় সুখবর। ধারাবাহিকের পর আরও একবার ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা। তবে কোনও নতুন ধারবাহিকে নয়, জি-বাংলায় ‘দিদি নাম্বার ওয়ান’-এ খেলতে আসছেন অভিনেতা। মাদার’স ডে স্পেশাল পর্বে মাকে নিয়ে হাজির হবেন। আগামীকাল টিভির পর্দায় সম্প্রচার হবে সেই বিশেষ এপিসোড। সেই সুখবর তিনি নিজেই শেয়ার করেছেন।