‘বাবার দেওয়া সেই চিঠিই বদলে দেয় আমার জীবন…’, ব্যক্তিগত জীবনের অজানা সত্যি ফাঁস করলেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত  

সোহিনী সেনগুপ্ত

বিনোদন দুনিয়ার পরিচিত মুখ অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। অভিনেত্রী তার অভিনয় জীবনের হাতেখড়ি দিয়েছিলেন থিয়েটারের মঞ্চেই। এই মুহুর্তে ‘কমলা নিবাস’ ধারাবাহিকেও সোহিনীর অভিনয় দর্শকমহলে দারুন প্রশংসনীয়। প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কন্যা হিসেবেও অভিনেত্রীর আলাদা পরিচিতি রয়েছে। সম্প্রতি অভিনেত্রীর শৈশবে ঘটে যাওয়া একটি ঘটনা ফের আলোচনায়।

একটা সময় বাবার দেওয়া চিঠিই বদলে দেয় সোহিনীর জীবন। ঠিক কি হয়েছিল তার সাথে? সোহিনী জানান, কৈশোরে কৌতূহলবশত তিনি বাড়িতে লুকিয়ে কিছু প্রাপ্তবয়স্কদের উপযোগী বই পড়তেন। আর সেই বিষয়টি জানতে পেরে তাঁর বাবা। তবে সেই সময় অভিনেত্রীর বাবা কোনরকম রাগ বা শাস্তি দেওয়ার বদলে একটি বড় পদক্ষেপ নেন। বরং মেয়েকে বকাঝকা না করেই প্রায় ১৫ পাতার একটি দীর্ঘ চিঠি লেখেন।

সেই চিঠিতে অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সঙ্গে তিনি বুঝিয়ে দেন কোনটা প্রকৃত সাহিত্য আর কোনটা কেবল সাময়িক উত্তেজনা তৈরির উপাদান, এবং কীভাবে ভালো বই নির্বাচন করতে হয়।

বাবার লেখা সেই চিঠিটি আজও সোহিনীর জীবনের অন্যতম সেরা উপহার ও মূল্যবান শিক্ষার মূলধন হয়ে আছে। বাবার এই মানসিকতা থেকে তিনি উপলব্ধি করেন যে, কোনো ভুল বা কৌতূহলকে ভয় ও শাসন দিয়ে দমন না করে যুক্তি, বিশ্বাস এবং আলোচনার মাধ্যমে সঠিক পথে চালিত করাই অভিভাকের কর্তব্য। রুদ্রপ্রসাদ সেনগুপ্তের দেওয়া এই শিক্ষা শুধু সোহিনীর বই পড়ার মানসিকতাই বদলে দেয়নি, বরং জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিকেও এক গভীর রূপ দিয়েছে।