প্রায় ২ বছর অভিনয় জগত থেকে দূরে! সন্তানের জন্য এবার ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস

অভিনেত্রী প্রীতি বিশ্বাস

বাংলা বিনোদন দুনিয়ার অতি পরিচিত মুখ অভিনেত্রী প্রীতি বিশ্বাস। একসময় একের পর এক জনপ্রিয় মেগা ধারাবাহিকে কাজ করতেন তিনি। তবে আজ আর তাকে খুঁজে পাওয়া যায় না অভিনয় জগতে। যদিও সেই কারণ সকলের জানা। সন্তানের জন্যই ক্যামেরার আড়ালে রয়েছে প্রায় দুই বছর। তার ভক্তরা আজও তার ফেরার অপেক্ষায় রয়েছেন।

তবে সম্প্রতি স্বামী রাহুল মজুমদারের হাত ধরেই দীর্ঘদিন পর ক্যামেরার সামনে এলেন প্রীতি। জি বাংলার নতুন কুকিং শো ‘শাশুড়ি বউমার রান্নাঘর’ অতিথি হিসাবে দেখা গেল এই তারকা দম্পতিকে। বহুদিন পর প্রীতিকে পর্দায় দেখে তার ভক্তরা যেমন খুশি ঠিক তেমনি প্রশ্ন উঠেছে তাহলে কি আবার অভিনয় জগতে প্রীতি কামব্যাক করছে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী প্রীতিকে প্রশ্ন করেন, “দিদি তুমি কবে আবার অভিনয় জগতে ফিরবে”? সেই অনুরাগীর প্রশ্নের উত্তর দেব অভিনেত্রী। প্রীতি সেই কমেন্টেই জানিয়েছেন, “মেয়ে একটু বড় হলে, বুঝতে শিখলে।’ অর্থাৎ প্রীতি উত্তরে স্পষ্ট আপাতত অভিনয় জগতে ফেরার সম্ভবনা নেই তার। মেয়ে আয়রা বড় হলে হয়তো ভেবে দেখবেন তিনি।