দীর্ঘ ৫ বছর পর খুশির খবর! সাতসকালেই সুখবর দিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার

ইন্দ্রাণী হালদার

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র ব্যাপক সাফল্যের পর দীর্ঘদিন বিনোদন জগত ও ক্যামেরার আড়ালে ছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। মাঝে শারীরিক অসুস্থতা এবং ওজন বেড়ে যাওয়ার কারণে অভিনয় জগত থেকে দূরত্ব বজায় রাখলেও, সম্প্রতি সব জল্পনাকে তুড়ি মেরে ওজন ঝরিয়ে সম্পূর্ণ নতুন রূপে দর্শকদের চমকে দিয়েছেন। অবশেষে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রাণী!

মেগা সিরিয়ালে না হলেও সান বাংলা চ্যানেলের জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর মঞ্চে দেখা মিলবে অভিনেত্রীর। পায়েল দে সঞ্চালিত এই শো-এর সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেবীপক্ষের বিশেষ আমেজে দেবী মহিষাসুরমর্দিনীর অবতারে ধরা দিয়েছেন ইন্দ্রাণী হালদার। পর্দায় অভিনেত্রীর এই তেজস্বী ও ঐশ্বরিক রূপ দেখে নস্টালজিক হয়ে পড়েছেন তাঁর লাখ লাখ অনুরাগী।

তবে কোন দিন এই বিশেষ পর্ব দেখা যাবে তা এখনও ঘোষণা করেনি চ্যানেল। সান বাংলার এই বিশেষ পর্বে যোগ দিয়ে দর্শকদের মন জয় করলেও মেগা সিরিয়ালে ফেরা নিয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী।

এই মুহূর্তে মেগা সিরিয়ালে অভিনয় করার কোনও পরিকল্পনা তাঁর নেই। বরং ওটিটি (OTT) প্ল্যাটফর্ম এবং সিনেমাই এখন তাঁর মূল ফোকাস! তবে সিরিয়ালে অভিনয় না করলেও ছোটপর্দায় নন-ফিকশন শো বা রিয়েলিটি শো সঞ্চালনা করার ইচ্ছা তিনি প্রকাশ করেছেন।