
বিনোদন জগতে ফের খারাপ খবর! বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা শুভ্রজিৎ দত্তের পরিবারে নেমে এলো শোকের ছায়া। কাছের মানুষকে হারালেন অভিনেতা। নিজেই সেই খারাপ খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সাথে ভাগ করে নেন।
গতকাল ফেসবুক পোস্টে অভিনেতা জানিয়েছেন, বাবাকে হারিয়েছেন তিনি। অভিনেতা লেখেন, “একটা খবর জানানোর আছে। যাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। বাবা বিকেলে আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছেন। কাল দাহ্য কাজ। সবাই ভালো থাকবেন।”
পোস্টের মাধ্যমেই স্পষ্ট বাবাকে হারিয়ে তিনি ভেঙে পড়েছেন। শুভ্রজিৎ দত্তের বাবা কীভাবে মারা গেছেন তা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। অভিনেতার পোস্টের পর রুপাঞ্জনা মিত্র তার ফেসবুকে পোস্টে শুভ্রজিৎকে শক্ত থাকার কথাই জানিয়েছেন।
প্রসঙ্গত, ‘বউ কথা কও’, ‘বকুল কথা’, ‘ইরাবতীর চুপকথা’, মেয়েবেলা’র মতো একাধিক ধারাবাহিকে কাজ করে দর্শকের মন জিতেছেন শুভ্রজিৎ। এছাড়াও একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।
