
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ বাদশা মৈত্র। সিনেমা থেকে শুরু করে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের ভালবাসা পেয়েছেন অভিনেতা। তবে বর্তমানে সেভাবে পর্দায় দেখা মেলে না অভিনেতার। কাজের ফাঁকে শহরের বাইরে সময় কাটাতে ভীষণ ভালবাসেন বাদশা। তবে এই ঘুরতে যাওয়াই কাল হয়েছিল অভিনেতার জীবনে। সম্প্রতি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেতা।
বাদশা জানান, গত বছর দুর্গা পুজার সময় তিনি পরিবারের সকলকে নিয়ে পাহাড়ে নিজেরদেরই হোমস্টেতে গিয়েছিলেন। সেইসময় পাহাড়ে প্রবল ঝড় বৃস্টির কারনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। বাদশা বলেন, তার বেডরুম থেকে ডাইনিং রুমের দুরত্ব মাত্র এক মিনিটের। তাও সেদিন তারা কেউই ঘর থেকে বেরোতে পারেননি। সঙ্গে ছিল অভিনেতার দুই সন্তান, একজন বয়স্ক মানুষ এবং বাকিরা। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে ডাইনিংয়ে গিয়ে খাবার খাওয়ার সুযোগ হয়নি। শেষ পর্যন্ত সাড়া রাত ঘরে বিস্কুট খেয়ে কাটাতে হয় তাদের।
অভিনেতার কথায়, সেই মুহুর্তে প্রকৃতির সামনে মানুষ যে কতটা অসহায় তা তিনি নিজে চোখে উপলব্ধি করেছেন। পরের দিন অভিনেতা জানতে পারেন পাহারের বিভিন্ন এলাকায় ভুমিধস হয়েছে এবং বহু মানুষ মারা গেছেন। অনেক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহারে সেই এক রাতের অভিজ্ঞতা অভিনেতাকে শিখিয়েছে যে মানুষ নিজেকে যতই শক্তিশালী ভাবুক না কেন, প্রকৃতির সামনে তারা বড়ই ছোট।
