স্ত্রী তৃণাকে ছেড়ে বাধ্য হয়েই জীবনের কঠিন পদক্ষেপ নিলেন অভিনেতা নীল ভট্টাচার্য

নীল-তৃণা

বহু আগে একবার নীল আর তৃণার বিচ্ছেদের খবরে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়। তবে সেই গুঞ্জন গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তারা। তবে এবার
টেলিপাড়ার একসময়ের সবচেয়ে ‘হ্যাপি কাপল’ নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা বৈবাহিক সম্পর্কর টালমাটাল অবস্থায় পড়ল সিলমোহর।

নীল আর তৃণার বিচ্ছেদের খবর কি সত্যি? ৪ বছরের চুক্তির বিয়ে ভাঙতে চলেছে তারা? অবশেষে এই নিয়ে নীল মুখ না খুললেও আসল সত্যি সামনে আনলেন স্বয়ং অভিনেত্রী। কিছুদিন আগেই অভিনেত্রীর পোস্টই সমস্ত জল্পনার অবসান করে দেয়। এখন আর এক ছাদের তলায় থাকছেন না নীল-তৃণা।

ডিভোর্স চর্চার মাঝেই এবার জীবনে কঠিন পদক্ষেপ নিলেন নীল ভট্টাচার্য। কলকাতা ছেড়ে এবার নীল মুম্বইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে স্ত্রী তৃণা কলকাতাতেই থাকছেন। আচমকাই স্ত্রী তৃণাকে ছেড়ে কেন মুম্বাইয়ে চলে গেলেন অভিনেতা?

TV9 বাংলার কাছে শহর ছাড়ার আগে নীল জানিয়েছেন, ‘আসলে আমি নিজেকে আরও উন্নত করতে যাচ্ছি। কলকাতায় বহুদিন কাজ করেছি। নিজেকে একজন আর্টিস্ট হিসাবে উন্নত করাটা মনে হয় আমারই দায়িত্ব। বেশ কয়েকটা টাস্ক নিয়ে যাচ্ছি। শক্তি মোহনের ডান্স ক্লাসে জয়েন করেছি। ডিপ্লোমা কোর্স করছি। যে কারণে প্রতিদিন দু’টো করে ক্লাস করতে হবে। জিম জয়েন করব। মার্শাল আর্ট ট্রেনিং করব। অ্যাকশন ট্রেনিং করব। হিন্দি আর উর্দু ডায়লেক্ট ঠিক করব ট্রেনিং নিয়ে, যাতে অভিনেতা হিসাবে পরিধি বাড়াতে পারি।’