অকালেই হারিয়ে গেল আরও এক তরতাজা প্রাণ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, সাতসকালেই মিলল দুঃসংবাদ

প্যাট্রিক মুলডুন

হৃদরোগ কেড়ে নিল আরও এক তরতাজা প্রান। অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। সাতসকালেই অভিনেতার আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত গোটা অভিনয় জগত। শুধু একজন অভিনেতাই নন, একজন প্রযোজক হিসেবে ক্যামেরার পেছনেও যথেষ্ট অবদান রেখেছেন।

১৯ এপ্রিল রবিবার, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরনিদ্রায় হলিউড অভিনেতা প্যাট্রিক মুলডুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। অভিনেতার এই অপ্রত্যাশিত মৃত্যু বহু দশক ধরে টেলিভিশন, চলচ্চিত্র ও প্রযোজনা ক্ষেত্রে বিস্তৃত এক কর্মজীবনের অবসান ঘটাল।

১৯৬৮ সালের ২৭শে সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ অভিনেতার। মুলডুনের অভিনয়ে আসার আগে খেলাধুলায় বিশেষ আগ্রহ ছিল। তিনি ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি)-তে ফুটবল খেলতেন। যা জীবনের শুরুতেই তার ক্রীড়া প্রতিভার পরিচয় দেয়।

কলেজে পড়াকালীন ‘ হু’স দ্য বস?’ ধারাবাহিকে একটি অতিথি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম পর্দায় আসেন। বড় পর্দায়, মুলডুন ‘স্টারশিপ ট্রুপার্স’ ছবিতে তার ভূমিকার জন্য স্বীকৃতি লাভ করেন, যা তার অন্যতম সেরা অভিনয় হিসেবে আজও স্মরণীয়। তার ফিল্মোগ্রাফিতে ‘সুপার ট্রুপার্স’, ‘সেভিং ক্রিসমাস’ এবং বেশ কয়েকটি টেলিভিশন চলচ্চিত্রের মতো শিরোনামও অন্তর্ভুক্ত রয়েছে।

প্যাট্রিক মুলডুন