
ছবিটা ঝাপসা হলেও স্মৃতিটা আজও বেশ রঙিন। তিন বোনের ছবি শেয়ার করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। বড় দিদিদের সঙ্গে তাঁর এক টুকরো শৈশব। ছবিতে নীল রঙের ফ্রকে যে দুষ্টু বাচ্চাকে দেখতে পাওয়া যাচ্ছে, আজ সেই খুদেই সিরিয়ালের চেনা মুখ। দিদির দেখানো পথে হেঁটেই অভিনয়ের জগতে পা রাখে এই খুদে। যদিও সাদা টপ, গোলাপি স্কার্টে দিদি দীর্ঘদিন ধরেই খলনায়িকা চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন। সদ্যই দ্বিতীয়বার মা হয়েছেন তিনি।
এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন, কার কথা বলা হচ্ছে, , এই ছবি আর কারুর নয় বরং টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্তর। যাঁকে এই মুহূর্তে তারে ধরি ধরি মনে করি এবং গঙ্গা ধারাবাহিকে দেখা যাচ্ছ। নীল রঙা ফ্রক পরা খুদে মানসীর ছোট বোন, অভিনেত্রী রাইমা সেনগুপ্ত। মাঝের জন, মানসীর মেজো বোন মোনালিসা সেনগুপ্ত।
মানসী-রাইমা কে পর্দায় নিয়মিত দেখা গেলেও লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালোবাসেন মোনালিসা। দুই বোনের সোশ্যাল মিডিয়ায় মোনালিসার ঝলক দেখা গেলেও, নিজের প্রোফাইল বন্ধ করে রেখেছেন মোনালিসা।

