
চলতি সপ্তাহে গো-হারা হারল পরশুরাম। জিততে পারল না রায়ান-পারুলের জুটিও। বাজিমাত করল গোরা-অদ্বিতিয়ার গল্প। এবারের বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিল তারে ধরি ধরি মনে করি। গত সপ্তাহে টিআরপি টপার হলেও এবারে টপারের স্থান হাতছাড়া হল পরিণীতা’র। নম্বর কমল জোয়ার ভাঁটা’র।
আগের সপ্তাহে স্লট ফিরে পেলেও প্রথম পাঁচ থেকে ছিটকে গেল লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক। পঞ্চম স্থানে জায়গা দখল করল কুসুম। এতদিন দশম স্থানে জায়গা পেলেও সময় পালটাতেই টিআরপি থেকে বাদ পড়ল আর্য -অপর্ণার গল্প। এক ধাক্কায় অনেকটা নম্বর কমল রাঙ্গামতীর।
চলতি সপ্তাহে ৫.৬ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে তারে ধরি ধরি মনে করি। ৫.৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে পরিণীতা। তৃতীয় স্থানে রয়েছে পরশুরাম, তার প্রাপ্ত নম্বর ৫.৩। চতুর্থ স্থানে রয়েছে জোয়ার ভাঁটা, প্রাপ্ত নম্বর ৫.১ এবং পঞ্চম স্থানে কুসুম, প্রাপ্ত নম্বর ৫.০।
প্রথম – তারে ধরি ধরি মনে করি (5.6)
দ্বিতীয় – পরিণীতা (5.4)
তৃতীয় – পরশুরাম (5.3)
চতুর্থ – জোয়ার ভাঁটা (5.1)
পঞ্চম – কুসুম (5.0)
ষষ্ঠ – প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা (4.8)
সপ্তম – ও মোর দরদিয়া (4.7)
অষ্টম – লক্ষ্মী ঝাঁপি । প্রতিজ্ঞা । সংসারের সংকীর্ত (4.4)
নবম – কনে দেখা আলো (4.3)
দশম – রাঙ্গামতি তীরন্দাজ (4.2)
