সাতসকালেই মর্মান্তিক খবর! চিকিৎসা চলাকালীন প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

সৌকার জানকী

ফের শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী। ২১ আগস্ট শুক্রবার ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়সজনিত অসুস্থতার কারণে কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে শেষ রক্ষা হল না। আইসিইউতে চিকিৎসা চলাকালীন অবস্থাতেই মৃত্যু হয় কিংবদন্তি অভিনেত্রীর। চিকিৎসকের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে চিরঘুমের দেশে অভিনেত্রী।

অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পরতেই মর্মাহত গোটা ইন্ডাস্ট্রি। দীর্ঘ অভিনয় জীবনে প্রায় ৪০০টি ছবিতে কাজ করার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন তিনি। আজ সেই প্রতিভাবান অভিনেত্রী আর নেই। প্রয়াত দক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী সৌকার জানকী।

দক্ষিণী চলচ্চিত্রে তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে দক্ষিণী সিনেমা হারাল এমন এক শিল্পীকে, যিনি প্রায় সাত দশক ধরে একাধিক প্রজন্মের দর্শকের সঙ্গে পর্দার সম্পর্ক তৈরি করেছিলেন। দক্ষিণী সিনেমার এক যুগাবসান বলাই যায়৷

সৌকার জানকীর অভিনয়জীবন শুরু হয়েছিল ১৯৫০-এর দশকে। তেলুগু ছবি শাভুকারু (Shavukaru) তাঁকে পরিচিতি দেয়৷ দীর্ঘ সাত দশকেরও বেশি অভিনয়জীবনে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম-সহ একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন।

সৌকার জানকী