
সাত সকালে মর্মান্তিক খবর ৷ আচমকাই পথ দুর্ঘটনায় প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী। অভিনেত্রীর মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। জানা যায়, মঙ্গলবার ভোর ভোর ৩টের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। যে গাড়িতে কেলি যাত্রী হিসেবে ছিলেন, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি কালভার্টে ধাক্কা মারে। গাড়ির অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার অন্যতম কারণ।
গুরুতর জখম অবস্থায় অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় এবং ডাক্তারদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। গাড়ির চালক প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন। মাত্র ১৮ বছর বয়সেই প্রয়াত অভিনেত্রী কেলি হটল। সম্প্রতি অভিনেত্রীর ভয়ঙ্কর মৃত্যুসংবাদ দেন তার বাবা জশুয়া হটল।
যিনি গডজিলা ভার্সেস কং’ এবং ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ ছবিতে জিয়া চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।
জন্ম থেকেই শ্রবণপ্রতিবন্ধী ছিলেন কেলি। এমন একটি পরিবারেই তাঁর বেড়ে ওঠা, যেখানে একাধিক প্রজন্মের সদস্যই শ্রবণপ্রতিবন্ধী। ছোটবেলা থেকেই আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ ছিল তাঁর যোগাযোগের প্রধান মাধ্যম। ২০১৭ সালে, মাত্র ৯ বছর বয়সে বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়েই তাঁর কেরিয়ার শুরু হয়। এরপর ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা’ ছবিতে জিয়া চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি।

