
জীবন সঙ্গীর প্রসঙ্গ উঠলেই হাসি মুখে এড়িয়ে যান অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়া শেয়ার করা একটি বিয়ের ছবি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। অভিনেতার গোপনে বিয়ে নিয়ে নানা খবর সামনে এসেছিল। পরবর্তীকালে জানা যায়। বিয়ের ছবিটি একটি সিনেমার দৃশ্যের শুটিং।
সম্প্রতি অম্বরীশ দাদাগিরি’র মঞ্চে উপস্থিত ছিলেন। এই পর্বে হাজির ছিল টলিপাড়ার একাধিক মুখ। হাজির ছিলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টোরাজ মল্লিক এবং সুদীপা চট্টোপাধ্যায়। এদিন খেলার মাঝেই আলোচনা বিষয়বস্তু হয়ে ওঠে ‘মন’ শব্দটি। কাঞ্চন মল্লিক মজার ছলে জানান, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর মন দেওয়া নেওয়ার অভ্যাসও নাকি বাড়ছে।”
এরপর রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা সুদীপা কাঞ্চনের পক্ষ নিয়ে বলেন, “মানুষ হিসেবে তিনি এতটাই ভালো যে মেয়েরা বারবার তাঁর প্রেমে পড়েন।” এরপর প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় অভিনেতা অম্বরীশকে। তাকে জিজ্ঞেস করা হয়, ‘তাকে নিয়ে কোন প্রেমের গুঞ্জন শোনা যায় কিনা?” জবাবে সুদীপা মজা করে বলেন, “আমি অম্বরীশকে একেবারেই পছন্দ করি না।” উত্তরে অম্বরীশ রসিকতার সাথে জানায়, “আসলে বিষয়টি একেবারেই উল্টো। সুদীপা তাঁকে পছন্দ করেন, কিন্তু বাড়িতে স্বামী থাকায় অশ’ন্তির ভয়ে সেই কথা স্বীকার করতে পারছেন না।” অভিনেতার কথায় হাসিতে ফেটে পরে উপস্থিত সকলে। পুরো বিষয়টি আসলে নিছক মজার ছলেই ঘটেছে।
