বিনোদন জগতে একের পর এক খারাপ খবর শোনা যাচ্ছে। কিছুদিন আগে অভিনেত্রী তন্বী লাহা রায়ের অসুস্থতার খবর আসে। এবারও অভিনেত্রী অসুস্থতার খবর সামনে এলো। শোনা যাচ্ছে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা।

জনপ্রিয় হিন্দি সিরিয়ালের ‘বালিকা বধূ’ও ‘শ্বশুরাল সিমর কা’ খ্যাত অভিনেত্রী অবিকা গৌর হাসপাতালে ভর্তি রয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী। টানা পাঁচ দিন ধরে ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে শুটিং চালিয়েছেন। তবে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়।

অভিনেত্রীর স্বামী মিলিন্দ চান্দওয়ানি সামাজিকমাধ্যমে জানিয়েছেন, শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও পেশাগত প্রতিশ্রুতি বজায় রাখতে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে শুটিং চালিয়ে গেছেন তিনি। একটি ভিডিও পোস্ট করে ভক্তদের কাছে অবিকার দ্রুত আরোগ্যর জন্য প্রার্থনার আবেদন জানিয়েছেন।’
